নিট ইউজি এবার অনলাইনেআর অফলাইন নয়। আগামী বছর, ২০২৭ থেকেই সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা নিট অনলাইনে হবে। এমনটাই ঘোষণা করেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।
মাথায় রাখতে হবে, দেশের একাধিক প্রতিযোগিতামূলক পরীক্ষা অনলাইনে হয়। আর প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগের মধ্যেই এবার সেই পথে হাঁটছে নিট।
পাশাপাশি সরকারের পক্ষ থেকে নিট পরীক্ষার নতুন দিনও ঘোষণা করা হয়েছে। ২০২৬-এর নিট ইউজি-এর পুনঃপরীক্ষা আগামী ২১ জুন অনুষ্ঠিত হবে।
এই বিষয়ে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেন, 'কেন্দ্রীয় সরকার ছাত্রছাত্রীদের উদ্বেগকে গুরুত্ব দিচ্ছে। পরীক্ষায় স্বচ্ছতা ও ন্যায়বিচার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।' পাশাপাশি তিনি জানান, নতুন করে পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষা মাফিয়ার বিরুদ্ধে লড়াই সরকার লড়ছে। এক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতি নেওয়া হয়েছে।
গামী বছর থেকেই সিবিটি মোডে নিট
এ দিন ধর্মেন্দ্র প্রধান আরও জানান, আগামী বছর থেকে নিটে পুরোপুরি কম্পিউটার-ভিত্তিক পরীক্ষা হবে। অর্থাৎ আর ওএমআর শিটের প্রয়োজন পড়বে না। এবার সরাসরি কম্পিউটারে পরীক্ষা দিতে হবে।
সরকারের মতে, এই পরিবর্তনের ফলে পরীক্ষায় স্বচ্ছতা বাড়বে। পাশাপাশি পরীক্ষার মূল্যায়ন ব্যবস্থাও বেশ সহজ হবে।
বিশেষজ্ঞদের মতে, সিবিটি বা অনলাইনে পরীক্ষা চালু হলে খুব কম সময়ের মধ্যেই ফলপ্রকাশ করা সম্ভব হবে। সেই সঙ্গে প্রশ্নপত্র ফাঁস বা অনিয়মের মতো ঘটনা ঘটার আশঙ্কা কমবে।
ছাত্রছাত্রীদের জন্য কী কী বদলাচ্ছে?
সরকার জানাচ্ছে, সবচেয়ে বড় পরিবর্তন হবে পরীক্ষার ধরনে। ওএমআর শিটে গোল করার বদলে কম্পিউটারের স্ক্রিনে উত্তর সিলেক্ট করতে হবে। তাই এখন থেকে ছাত্রছাত্রীদের ডিজিটাল পরীক্ষার পরিবেশে অভ্যস্ত হতে হবে। প্রশ্নের মধ্যে নেভিগেশন, অন-স্ক্রিন টুল ব্যবহার এবং কম্পিউটার ব্যবহারের অনুশীলন নিতে হবে।
যদিও সিলেবাসে কোনও বদল হচ্ছে না। এমনকী মূল পরীক্ষার কাঠামো একই থাকবে। তবে কম্পিউটার বেসড পরীক্ষা হওয়ায় প্রস্তুতির ধরনে ধীরে ধীরে পরিবর্তন আসতে পারে।
২১ জুন আবার পরীক্ষা
নিট পরীক্ষা হয়েছিল ৩ মে। কিন্তু ৭ মে এর মধ্যে এনটিএ-এর বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়ে।
এরপর অভ্যন্তরীণ তদন্ত শুরু হয়। তারপর বিভিন্ন রাজ্যের তথ্যের ভিত্তিতে বিষয়টি তদন্তকারী সংস্থার কাছে পাঠানো হয়। ১২ মে-এর মধ্যে পরিস্থিতি স্পষ্ট হওয়ায় পুনঃপরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানানো হয়েছে।
পড়ুয়াদের ফি দিতে হবে না