পরীক্ষার তারিখ নিয়ে যা জানা যাচ্ছেপ্রশ্নপত্র ফাঁসের অভিযোগের জেরে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) মঙ্গলবার ৩ মে অনুষ্ঠিত হওয়া NEET-UG 2026 পরীক্ষা বাতিল করেছে এবং পুনরায় পরীক্ষার ঘোষণা করেছে। এনটিএ-র মহানির্দেশক (DG) অভিষেক সিং এই সিদ্ধান্তকে শিক্ষার্থী, অভিভাবক এবং স্বয়ং NTA-র জন্য অত্যন্ত কঠিন ও বিব্রতকর বলে স্বীকার করলেও বলেছেন, পরীক্ষার সঙ্গে কোনও আপোস করা যাবে না।
অভিষেক সিং আজতককে জানান, ৭ মে গভীর রাতে কিছু হোয়াটসঅ্যাপ মেসেজ পাওয়া যায়, যেগুলিতে নিট (NEET) পরীক্ষার প্রশ্নপত্রের অনুরূপ প্রশ্ন শেয়ার করা হয়েছিল। এই হোয়াটসঅ্যাপ মেসেজগুলি তদন্তের জন্য অবিলম্বে আইন প্রয়োগকারী সংস্থাগুলির কাছে পাঠানো হয়। তিনি আরও বলেন, পরীক্ষার দিনে কোনও অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি এবং পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছিল, কিন্তু প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের গুরুত্বের কারণে এনটিএ তদন্ত শুরু করেছে।
In continuation of its press release dated 10 May 2026, the National Testing Agency wishes to inform candidates, parents, and members of the public of the following decisions taken in respect of NEET (UG) 2026. NTA had, on 8 May 2026, referred the matters then under consideration…
— National Testing Agency (@NTA_Exams) May 12, 2026
এনটিএ-র ডায়রেক্টর জানিয়েছেন , সংস্থাগুলো ৮ ও ৯ মে এই হোয়াটসঅ্যাপ মেসেজগুলো তদন্ত করে এবং ১০ ও ১১ মে কিছু অভিযোগ সত্য বলে প্রমাণিত হয়। এরপর এনটিএ সিদ্ধান্ত নেয়, পরীক্ষা প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে সামান্যতম প্রশ্ন উঠলেও তা বাতিল করাই সমীচীন হবে। এনটিএ প্রধান বলেন, প্রশ্নপত্র ফাঁসের মাত্রা এবং কতজনের কাছে প্রশ্নপত্র পৌঁছেছিল, তা নির্ধারণ করার সময় এখনও আসেনি। তিনি জানান, এই বিষয়ে তদন্তের ভার সিবিআই-এর হাতে তুলে দেওয়া হয়েছে। বিষয়টি একটি রাজ্যে সীমাবদ্ধ ছিল নাকি একাধিক রাজ্যে ছড়িয়ে পড়েছিল, তা সিবিআই নির্ধারণ করবে।
নাসিকের একটি প্রিন্টিং প্রেস সম্পর্কে জানতে চাইলে অভিষেক সিং বলেন, তদন্ত শেষ হওয়ার আগে তিনি কোনও সিদ্ধান্তে পৌঁছাতে চান না। তিনি জানান, সিবিআই সমস্ত নথি, প্রমাণ এবং অভিযোগ খতিয়ে দেখে অপরাধীদের শনাক্ত করবে। তিনি আরও বলেন, পরীক্ষার আগে এনটিএ ক্রমাগত সতর্ক ছিল এবং অসংখ্য অভিযোগের তদন্ত করেছে। সংস্থাটি ১২০টি টেলিগ্রাম চ্যানেলও ব্লক করেছে। শিক্ষার্থীদের তাদের নজরে আসা যেকোনও অনিয়ম অবিলম্বে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।
পূর্ববর্তী রেজিস্ট্রেশন থেকেই পুনরায পরীক্ষা
এনটিএ-র ডিরেক্টর অভিষেক সিং আজতককে জানিয়েছেন, ২০২৬ সালের মে মাসের নিট-ইউজি পরীক্ষার জন্য রেজিস্ট্রেশনের সময় ছাত্রছাত্রীদের দেওয়া তথ্য এবং তাদের নির্বাচিত পরীক্ষা কেন্দ্রগুলি পুনরায় পরীক্ষার জন্য বৈধ থাকবে। ছাত্রছাত্রীদের পুনরায় রেজিস্ট্রেশন করতে বা কোনও ফি প্রদান করতে হবে না। এছাড়াও, এনটিএ পূর্ববর্তী ফর্মের জন্য নেওয়া ফি ফেরত দেবে। তিনি বলেন, যদিও এটি এনটিএ-র উপর একটি আর্থিক বোঝা চাপাবে, তবে সংস্থাটির লক্ষ্য হলো সুষ্ঠু, স্বচ্ছ এবং ত্রুটিমুক্ত পরীক্ষা পরিচালনা করা।
পুনরায় পরীক্ষার সময়সূচি শীঘ্রই প্রকাশ করা হবে
এনটিএ ডিরেক্টর জানিয়েছেন, শীঘ্রই পুনরায় পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার তারিখ এবং নতুন অ্যাডমিট কার্ড প্রদানসহ পরবর্তী সকল তথ্য সংস্থার চ্যানেলের মাধ্যমে প্রার্থীদের জানানো হবে। তিনি প্রার্থী ও অভিভাবকদের শুধুমাত্র অফিসিয়াল তথ্যের উপর নির্ভর করতে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত খবর ও গুজব উপেক্ষা করার জন্য আবেদন করেছেন। অভিষেক সিং বলেন, 'যদি কেউ মনে করে যে তারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ এবং পরীক্ষা প্রক্রিয়া নিয়ে কারসাজি করতে পারবে, তবে তাদের ছাড় দেওয়া হবে না। অপরাধীদের গ্রেফতার করে জেলে পাঠানো হবে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধ করার জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হবে।'