Job Vacancy: পার্লামেন্টে একাধিক পদে প্রচুর চাকরি, কীভাবে আবেদন? বেতন কত?

সংসদে সাধারণ মানুষকের কাজ করার সুযোগ রয়েছে। চাকরি করা যায় পার্লামেন্টে। তবে এর জন্য পদ অনুযায়ী যোগ্যতা নির্ধারিত হয়। পদগুলিকে ৪টি ভাগে ভাগ করা রয়েছে। কোন পদে কত বেতন? নিয়োগ বা আবেদনের পদ্ধতি জেনে নিন।

Advertisement
পার্লামেন্টে একাধিক পদে প্রচুর চাকরি, কীভাবে আবেদন? বেতন কত?সংসদে চাকরি
হাইলাইটস
  • চাকরি করা যায় পার্লামেন্টে
  • কোন পদে কত বেতন?
  • নিয়োগ বা আবেদনের পদ্ধতি জেনে নিন

দেশের আইন নির্ধারিত হয় সংসদে। নয়াদিল্লির এই ভবনের দুই কক্ষে গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে ভাষণ দেন সাংসদরা। রাজ্যসভা এবং লোকসভার অন্দরে ঠিক কীভাবে কাজ হয়, তা নিয়ে কৌতুহল সকলেরই। সংসদে সাধারণ মানুষকের কাজ করার সুযোগ রয়েছে জানেন? চাকরি করা যায় পার্লামেন্টে। জেনে নিন কোন পদে কীভাবে আবেদন করবেন। 

সংসদে চাকরির জন্য কী যোগ্যতা লাগে?
সংসদের মতো একটি দায়িত্বপূর্ণ প্রশাসনিক এবং সরকারি ভবনে কাজ করা অনেকের কাছেই স্বপ্নের মতো। তবে এর জন্য পদ অনুযায়ী যোগ্যতা নির্ধারিত হয়। পদগুলিকে ৪টি ভাগে ভাগ করা রয়েছে। গ্রুপ-এ, গ্রুপ-বি, গ্রুপ-সি এবং গ্রুপ-ডি। 

গ্রুপ-এ পদে চাকরির জন্য স্নাতকোত্তর ডিগ্রির প্রয়োজন। 
গ্রুপ-বি পদে চাকরির জন্য ন্যূনতম স্নাতক ডিগ্রি প্রয়োজন। 
গ্রুপ-সি পদের প্রার্থীদের ন্যূনতম দ্বাদশ শ্রেণী পাশ হতে হবে। 
এছাড়াও গ্রুপ ডি-তে পড়েছে পিয়ন, চালক, নিরাপত্তাকর্মী এবং অন্যান্য পদ। এগুলির জন্য শিক্ষাগত যোগ্যতা হল দশম পাশ। কিছু পদের জন্য ড্রাইভিং লাইসেন্স বাধ্যতামূলক। 

কাজের ধরন
সংসদ সচিবালয় থেকে বিভিন্ন শ্রেণির পদের জন্য সংসদীয় চাকরির বিজ্ঞাপন দেওয়া হয়। এই পদগুলির মধ্যে চুক্তিভিত্তিক পদও অন্তর্ভূক্ত। সংসদে চাকরির জন্য আবেদন করতে হলে প্রার্থীদের অবশ্যই বিজ্ঞপ্তিগুলি মনোযোগ সহকারে পর্যালোচনা করতে হবে। এই বিজ্ঞপ্তিগুলিতে নিয়োগ প্রক্রিয়া সম্পর্কিত সমস্ত বিবরণ থাকে। যেমন পদের নাম, যোগ্যতা, বেতন এবং নির্বাচন প্রক্রিয়া। 

কোন কোন পদে নিয়োগ?
> সহকারী আধিকারিক
> ট্রান্সলেটর (অনুবাদক)
> রিপোর্টার (প্রতিবেদক)
> ক্লার্ক
> জুনিয়র ক্লার্ক
> স্টেনোগ্রাফার
> ডেটা এন্ট্রি অপারেটর
> সোশ্যাল মিডিয়া মার্কেটিং
> পার্লামেন্ট ইন্টারপ্রেটার (দোভাষী)


আবেদন কীভাবে?
https://sansad.in/ls/recruitment ওয়েবসাইটে নিয়মিত চোখ রাখতে হবে। এখানেই লোকসভা এবং রাজ্যসভার সচিবালয় থেকে নিয়োগের খবর প্রকাশ করা হয়। উল্লিখিত পদগুলিতে শূন্যপদ থাকলে আবেদন অনলাইনের করা যায়। এরপর লিখিত পরীক্ষাও হয় কিছু কিছু ক্ষেত্রে। সাধারণত ২২ থেকে ৫৮ বছর বয়সী ভারতীয় নাগরিকরাই আবেদন করতে পারেন এই পদগুলির জন্য। এই পদগুলির বেসিক স্যালারি ১৫ হাজার ৬০০ টাকা থেকে ৩৯ হাজার ১০০ টাকা পর্যন্ত। 

Advertisement

 

POST A COMMENT
Advertisement