পুলিশে ৮১ হাজার নিয়োগ পুলিশের চাকরি প্রার্থীদের জন্য বড় খবর। ২০২৬-২৭ সালে পুলিশে প্রায় ৮১ হাজার শূন্যপদে নিয়োগ করা হবে। উত্তরপ্রদেশ পুলিশ রিক্রুটমেন্ট অ্যান্ড প্রোমোশন বোর্ড (UPPRPB) ধাপে ধাপে বিভিন্ন পদের জন্য বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ করবে। সেই বিজ্ঞপ্তি বোর্ডের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত হবে। সাধারণ নিয়ম অনুযায়ী, অন্য রাজ্যের ছেলে-মেয়েরাও এই পরীক্ষা দিতে পারবেন।
এই বিষয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছেন, সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এই নিয়োগের মাধ্যমে যেমন হাজার হাজার যুবকের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে, তেমনই রাজ্যের পুলিশ ব্যবস্থাও আরও শক্তিশালী হবে।
কোন কোন পদে নিয়োগ হবে?
প্রাথমিকভাবে খবর, কনস্টেবল, সাব-ইনস্পেক্টর, জেল ওয়ার্ডার রেডিও ক্যাডার, কম্পিউটার অপারেটর, ক্লার্ক এবং বিভিন্ন টেকনিক্যাল মন্ত্রীদের দফতরে নিয়োগ করা হবে। তবে কোন পদে কত শূন্যপদ থাকবে, তা সরকারি বিজ্ঞপ্তি প্রকাশের পরই জানা যাবে।
নিয়োগ প্রক্রিয়া কীভাবে হবে?
প্রথম ধাপে কম্পিউটার-ভিত্তিক পরীক্ষা (CBT) নেওয়া হবে। এই পরীক্ষায় থাকবে সাধারণ জ্ঞান, রিজনিং, মানসিক দক্ষতা, অঙ্ক এবং কারেন্ট অ্যাফেয়ার্স। সাব-ইনস্পেক্টর পদের প্রার্থীদের জন্য আইন ও সংবিধান সম্পর্কিত প্রশ্নও থাকবে।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট দিতে হবে। এতে উচ্চতা, বুকের মাপ এবং অন্যান্য শারীরিক মানদণ্ড যাচাই করা হবে।
এরপর হবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। এতে দৌড়-সহ বিভিন্ন শারীরিক সক্ষমতার পরীক্ষা নেওয়া হবে। পদের ধরন ও সংরক্ষণ শ্রেণি অনুযায়ী যোগ্যতার মানদণ্ড আলাদা হবে। সবশেষে হবে নথি যাচাই এবং মেডিক্যাল পরীক্ষা। এই ধাপগুলি সফলভাবে পেরোলেই চূড়ান্ত নিয়োগ হবে।
কীভাবে আবেদন করবেন?
আবেদন প্রক্রিয়া শুরু হলে প্রার্থীদের -
প্রার্থীদের নিয়মিত UPPRPB-এর সরকারি ওয়েবসাইট দেখে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি, যোগ্যতার শর্ত, পদভিত্তিক শূন্যপদের সংখ্যা, পরীক্ষার তারিখ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেট জানার পরামর্শ দেওয়া হয়েছে।