Railway Job Vacancy: উচ্চমাধ্যমিক পাশেই রেলে চাকরি, লাগবে এই একটি সার্টিফিকেট

রেলওয়ে কোচ অ্যাটেনডেন্টের চাকরির জন্য এবার প্রয়োজন দ্বাদশ শ্রেণী পাশ করা। কোন একটি যোগ্যতার ভিত্তিতে এবার রেল চাকরি দিচ্ছে? কী বদল এল নিয়মে?

Advertisement
উচ্চমাধ্যমিক পাশেই রেলে চাকরি, লাগবে এই একটি সার্টিফিকেটরেলে চাকরির সুযোগ
হাইলাইটস
  • দ্বাদশ পাশ করলেই মিলবে রেলে চাকরি
  • প্রয়োজন একটি মাত্র সার্টিফিকেটের
  • নিয়োগের নিয়মে কী বদল আনা হল?

রেলে চাকরি করা অনেক মধ্যবিত্ত পরিবারের কাছেই স্বপ্ন। তবে প্রয়োজনীয় যোগ্যতার অভাবেই ব্যর্থ হতে হয়। কিন্তু হতাশ হওয়ার দরকার নেই, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB) ট্রেনে কোচ অ্যাটেনডেন্ট নিয়োগের জন্য যোগ্যতার মাপকাঠি সংশোধন করে তা আরও সহজ করেছে। এখন থেকে দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ প্রার্থীরা এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও হাউসকিপিংয়ে ৩ মাসের প্রশিক্ষণ এবং একটি ITI সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক। 

কীভাবে নিয়োগ করা হবে?
রেল সরাসরি কোচ অ্যাটেনডেন্ট নিয়োগ করে না। নিয়োগ বেসরকারি সংস্থার মাধ্যমে করা হয়। সম্প্রতি রেল নমো ভারত এবং অমৃত ভারত এক্সপ্রেসের মতো আধুনিক ট্রেন চালাচ্ছে যেগুলি যাত্রীদের প্রতাশ্যা বাড়িয়েছে। ফলস্বরূপ সীমিত যোগ্যতা এবং প্রযুক্তিগত জ্ঞান না থাকা কর্মীরা প্রায়শই যাত্রীদের সমস্যা বুঝতে ও তা কার্যকর করতে ব্যর্থ হচ্ছেন। হিমশিম খাচ্ছেন সমস্যার সমাধান করতে। ফলে অভিযোগের সংখ্যাও ক্রমাগত বেড়ে চলেছে। 

নতুন নীতি অনুযায়ী ITI যোগ্যতা বাধ্যতামূলক করা হয়েছে। যাতে কোচ অ্যাটেনডেন্টরা লাইট, সিট বা অন্যান্য সরঞ্জামের ছোটখাটো ত্রুটি মেরামতের মতো প্রযুক্তিগত কাজ করতে পারেন। তাদের নিজেদের কোচে সুপারভাইজার হিসেবেও কাজ করতে হবে।

আগে এই পদগুলির জন্য ন্যূনতম যোগ্যতা ছিল দশম শ্রেণি পাশ, যে কারণে পরিষেবার মান নিয়ে অনেকবার অভিযোগ উঠেছে। উল্লেখ্য, রেলওয়ে বোর্ডের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের কর্তা লাভ কুমার এই পরিবর্তন প্রসঙ্গে সমস্ত জেনারেল ম্যানেজারদের নতুন ব্যবস্থাটি বাস্তবায়নের নির্দেশ দিয়ে একটি চিঠি দিয়েছেন। এর উদ্দেশ্য হল, যাত্রীদের আরও উন্নত ও সুবিধাজনক পরিষেবা প্রদান করা। 


 

 

POST A COMMENT
Advertisement