Rail Job Vacancy: রেলে সাড়ে ৩ হাজার লোক নিচ্ছে, মোটা মাইনে, কবে-কীভাবে আবেদন?

রেলে প্রায় সাড়ে ৩ হাজার পদে চাকরির সুযোগ। আবেদনের শেষ তারিখ কাছাকাছি চলে এসেছে। আকর্ষণীয় বেতন মিলবে মাসে মাসে। কীভাবে এবং কবে থেকে অ্যাপ্লাই করা যাবে? জেনে নিন...

Advertisement
রেলে সাড়ে ৩ হাজার লোক নিচ্ছে, মোটা মাইনে, কবে-কীভাবে আবেদন?রেলে চাকরির সুযোগ
হাইলাইটস
  • রেলে প্রায় সাড়ে ৩ হাজার পদে চাকরির সুযোগ
  • আকর্ষণীয় বেতন মিলবে মাসে মাসে
  • কীভাবে এবং কবে থেকে অ্যাপ্লাই?

দেশজুড়ে রেলে প্রায় সাড়ে ৩ হাজার পদে চাকরির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যে সব প্রার্থী এই পদে আবেদন করার জন্য অপেক্ষা করছিলেন, তাদের জেনে রাখা ভাল, আবেদনের শেষ তারিখ কাছাকাছি চলে এসেছে। ফলে সময় নষ্ট না করে তাড়াতাড়ি অ্যাপ্লাই করে ফেলুন। রইল বিস্তারিত চাকরির তথ্য ও আবেদনের তারিখ। 

রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড নন টেকনিক্যাল পপুলার ক্যাটেগরিস (RRB NTPC) নিয়োগের অধীনে ৩ হাজার ৪৭৭টি পদের জন্য প্রার্থী নির্বাচন করা হবে। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট পদগুলি পূরণ করা হবে। 

কবে করা যাবে অ্যাপ্লাই?
রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের এই নন টেকনিক্যাল পপুলার ক্যাটেগরির পদগুলির জন্য আবেদনপত্র ৮ অক্টোবর থেকে শুরু হচ্ছে। চলবে ৬ নভেম্বর পর্যন্ত।  

কারা অ্যাপ্লাই করতে পারবেন?
রেলের এই পদের জন্য আবেদন করতে পারবেন শুধুমাত্র স্নাতক ডিগ্রিধারীরাই। 

কীভাবে হবে নিয়োগ প্রক্রিয়া?
CBT-1, CBT-2, একটি স্কিল টেস্ট, DV এবং মেডিক্যাল টেস্টের মাধ্যমে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হবে। 

কত বেতন?
নির্বাচিত প্রার্থীরা রেলেওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের এই নন টেকনিক্যাল পপুলার ক্যাটেগরির পদের জন্য মাসিক ২৯ হাজার ২০০ টাকা থেকে শুরু করে ৩৫ হাজার ৪০০ টাকা পর্যন্ত স্টাইপেন্ড পাবেন। 

 

POST A COMMENT
Advertisement