Rail Jobs: রেলের গ্রুপ D-তে একটি পদের জন্য কতজন পরীক্ষা দিচ্ছেন? চমকে উঠবেন

RRB Group D exam schedule 2026: ভারতীয় রেলে কর্মসংস্থানের সুযোগ। রেলের গ্রুপ ডি (Group D - Level 1) বিভাগের শূন্যপদগুলিতে নিয়োগ। দেশের বিভিন্ন প্রান্তে রেলের ২২,৯১৫টি শূন্যপদে নিয়োগ করা হবে।

Advertisement
রেলের গ্রুপ D-তে একটি পদের জন্য কতজন পরীক্ষা দিচ্ছেন? চমকে উঠবেনরেলের গ্রুপ ডি (Group D - Level 1) বিভাগের শূন্যপদগুলিতে নিয়োগ।
হাইলাইটস
  • ভারতীয় রেলে কর্মসংস্থানের সুযোগ।
  • রেলের গ্রুপ ডি (Group D - Level 1) বিভাগের শূন্যপদগুলিতে নিয়োগ।
  • দেশের বিভিন্ন প্রান্তে রেলের ২২,৯১৫টি শূন্যপদে নিয়োগ করা হবে।

RRB Group D exam schedule 2026: ভারতীয় রেলে কর্মসংস্থানের সুযোগ। রেলের গ্রুপ ডি (Group D - Level 1) বিভাগের শূন্যপদগুলিতে নিয়োগ। দেশের বিভিন্ন প্রান্তে রেলের ২২,৯১৫টি শূন্যপদে নিয়োগ করা হবে। এখনও পর্যন্ত মোট ৫৩ লক্ষেরও বেশি চাকরিপ্রার্থী নাম রেজিস্টার করেছেন। গাণিতিক হিসেব কষলে দেখা যাচ্ছে, একটি মাত্র পদের পিছনে ২৩৮ জন পরীক্ষা দেবেন। ফলে চলতি বছরের গ্রুপ ডি পরীক্ষা যে বেশ হাড্ডাহাড্ডি হতে চলেছে, তা বলাই বাহুল্য।

রেল মন্ত্রক সূত্রে খবর, সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে বিহার থেকে। শুধুমাত্র ওই একটি রাজ্য থেকেই ১০ লক্ষেরও বেশি আবেদনপত্র জমা পড়েছে। উল্লেখ্য, এর আগে ২০১৯ সালে এই গ্রুপ ডি পদের জন্যই দেশজুড়ে ১ কোটি ১৫ লক্ষেরও বেশি রেকর্ডসংখ্যক আবেদন জমা পড়েছিল। সেই তুলনায় এবার প্রার্থীর সংখ্যা অনেক কম। তবে তারপরও যে কম্পিটিশন কম, তেমনটা মোটেও নয়। 

৩ অগাস্ট থেকে পরীক্ষা, অ্যাডমিট কার্ড কবে?
আগামী ৩ অগাস্ট থেকে দেশজুড়ে পরীক্ষা শুরু। চলবে আগামী ২১ অগাস্ট পর্যন্ত। কম্পিউটার বেস্‌ড টেস্ট (CBT) বা অনলাইন পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে।  

নিয়ম অনুযায়ী, পরীক্ষা শুরুর ঠিক ১০ দিন আগে অফিশিয়াল ওয়েবসাইটে ‘সিটি ইনটিমেশন স্লিপ’ (City Intimation Slip) প্রকাশ করা হবে। সেটা দেখে জানতে পারবেন পরীক্ষা কোন শহরে পড়েছে। আর মূল অ্যাডমিট কার্ড বা হল টিকিট ডাউনলোড করা যাবে পরীক্ষা শুরুর ৪ দিন আগে থেকে।

পরীক্ষাকেন্দ্রে কড়া নজরদারি 
নিয়োগ প্রক্রিয়ায় যে কোনও ধরনের দুর্নীতি, জালিয়াতি এবং ভুয়ো পরীক্ষার্থী বা 'প্রক্সি' রুখতে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এবার কোমর বেঁধে নামছে। চলতি বছর থেকে গ্রুপ ডি পরীক্ষায় কড়া বায়োমেট্রিক ভেরিফিকেশন (Biometric Verification) বাধ্যতামূলক করা হয়েছে। পরীক্ষার দিন হলে প্রবেশের সময় এবং পরীক্ষা চলাকালীন প্রত্যেক প্রার্থীর আঙুলের ছাপ ও চোখের মণি স্ক্যান করে পরিচয় যাচাই করা হবে। 

কোন কোন পদে নিয়োগ?  
রেলের গ্রুপ ডি বা লেভেল-১-এর বিভিন্ন পদের জন্য পরীক্ষা নেওয়া হচ্ছে। ট্র্যাক মেন্টেনার (Track Maintainer), পয়েন্টসম্যান বি (Pointsman B), অ্যাসিস্ট্যান্ট সিগন্যাল অ্যান্ড টেলিকম (Assistant Signal & Telecom), হসপিটাল অ্যাটেনডেন্ট (Hospital Attendant), হেল্পার বা অ্যাসিস্ট্যান্ট (Helper/Assistant) এবং গেটম্যান (Gateman)।

Advertisement

শিক্ষাগত যোগ্যতা
স্বীকৃত বোর্ড থেকে দশম শ্রেণী (Madhyamik) উত্তীর্ণ। এ ছাড়া যাঁরা নির্দিষ্ট কিছু টেকনিক্যাল ট্রেডে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট বা আইটিআই (ITI) অথবা ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট (NAC) পেয়েছেন, তাঁরাও এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। 

POST A COMMENT
Advertisement