
ভারতীয় রেলে চাকরির স্বপ্ন দেখছেন? মাধ্যমিক পাশ প্রার্থীদের জন্য এবার বড় সুযোগ নিয়ে এল দক্ষিণ পূর্ব মধ্য রেলওয়ে (SECR)। ২০২৬-২৭ শিক্ষাবর্ষের জন্য ট্রেড অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রেল কর্তৃপক্ষ। মোট ১,৬৪৪টি শূন্যপদে নিয়োগ করা হবে, আর সবচেয়ে বড় বিষয় হল, এই নিয়োগে কোনও লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ দিতে হবে না। সম্পূর্ণ মেধার ভিত্তিতেই প্রার্থী বাছাই করা হবে।
এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে ফিটার, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার, মেকানিক, স্টেনোগ্রাফার-সহ একাধিক ট্রেডে নিয়োগ করা হবে।
যোগ্যতা কী?
এই পদগুলিতে আবেদন করতে হলে প্রার্থীকে স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে মাধ্যমিক বা দশম শ্রেণি পাশ হতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই (ITI) সার্টিফিকেট থাকাও বাধ্যতামূলক।
বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ১৫ থেকে ২৪ বছরের মধ্যে। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা বয়সে ছাড় পাবেন।
কীভাবে হবে নির্বাচন?
এই নিয়োগে কোনও লিখিত পরীক্ষা বা সাক্ষাৎকার নেওয়া হবে না। মাধ্যমিক এবং আইটিআই-র প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাতালিকা তৈরি করা হবে। দুই পরীক্ষার নম্বরকে সমান গুরুত্ব দিয়ে গড় শতাংশ হিসাব করা হবে। সেই তালিকা অনুযায়ী নির্বাচিত প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিক্যাল পরীক্ষার জন্য ডাকা হবে।
গুরুত্বপূর্ণ তারিখ
আবেদন শুরু: ৫ মে
আবেদন শেষ: ৪ জুন
কীভাবে আবেদন করবেন?
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার জন্য প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর সংশ্লিষ্ট নিয়োগের লিঙ্কে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য পূরণ করে আবেদনপত্র জমা দিতে হবে।