Railway Ministry Jobs: রেল অধীনস্থ সংস্থায় Direct চাকরি, কীভাবে আবেদন? রইল লিঙ্ক

RITES Limited-এ ইঞ্জিনিয়ার নিয়োগ, মাসে ২ লক্ষ টাকা পর্যন্ত বেতন! কোন বিভাগে কাজ, কী ভাবে আবেদন করবেন?

Advertisement
রেল অধীনস্থ সংস্থায় Direct চাকরি, কীভাবে আবেদন? রইল লিঙ্কRITES Limited-এ ইঞ্জিনিয়ার নিয়োগ, মাসে ২ লক্ষ টাকা পর্যন্ত বেতন!
হাইলাইটস
  • রেল মন্ত্রকের অধীনস্থ সংস্থা RITES Limited-এ ইঞ্জিনিয়ার নিয়োগ।
  • ইতিমধ্যেই এর নোটিফিকেশন প্রকাশিত হয়েছে।
  • মাসিক বেতন ৭০ হাজার টাকা থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত।

Railway Ministry Jobs: রেল মন্ত্রকের অধীনস্থ সংস্থা RITES Limited-এ ইঞ্জিনিয়ার নিয়োগ। ইতিমধ্যেই এর নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। ডেপুটি জেনারেল ম্যানেজার পদে মোট তিনটি শূন্যপদে নিয়োগ করা হবে। মাসিক বেতন ৭০ হাজার টাকা থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত। অনলাইনে আবেদন করতে পারবেন। সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন এমন চাকরিপ্রার্থীদের জন্য এটি নিঃসন্দেহে সুখবর। রেল মন্ত্রকের অধীনস্থ সংস্থা RITES Limited-এ ডেপুটি জেনারেল ম্যানেজার পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। যোগ্য প্রার্থীদের নির্দিষ্ট যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে নিয়োগ করা হবে। আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে হবে। আবেদনের লিঙ্ক: https://www.rites.com/career 

কোন পদে নিয়োগ?
বিজ্ঞপ্তি অনুযায়ী, ডেপুটি জেনারেল ম্যানেজার পদে মোট তিনটি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। নির্বাচিত প্রার্থীদের সংস্থার সিভিল এবং ট্রান্সপোর্ট বিভাগের অধীনে কাজ করতে হবে।

কী ধরনের কাজ করতে হবে?
নিযুক্ত প্রার্থীদের টানেল নির্মাণ, সড়ক পরিবহণ ব্যবস্থা এবং নিকাশি পরিকাঠামো সংক্রান্ত প্রকল্পে কাজের দায়িত্ব দেওয়া হবে। তাই এই ধরনের প্রকল্পে দীর্ঘদিন কাজের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক।

শিক্ষাগত যোগ্যতা কী?
আবেদনের জন্য প্রার্থীদের সিভিল ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার অথবা ট্রান্সপোর্ট ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক হতে হবে।

এ ছাড়া সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ১১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তবে গবেষণামূলক কাজ, ইন্টার্নশিপ বা শিক্ষকতার অভিজ্ঞতা এই নিয়োগের ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে না। শুধুমাত্র সরকারি বা বেসরকারি সংস্থায় কর্মরত অবস্থায় অর্জিত অভিজ্ঞতাকেই বৈধ হিসেবে ধরা হবে।

বয়সসীমা কত?
এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স ৪১ বছরের মধ্যে হতে হবে।

কীভাবে সিলেকশন?
যোগ্য প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে বাছাই করা হবে। প্রাথমিকভাবে এক বছরের চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে। সংস্থার প্রয়োজন অনুযায়ী পরবর্তীতে সেই চুক্তির মেয়াদ বাড়ানো হতে পারে। 

স্যালারি কত?
নির্বাচিত প্রার্থীরা মাসে ৭০ হাজার টাকা থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত বেতন পাবেন। অভিজ্ঞতা এবং পদ অনুযায়ী বেতনের পরিমাণ নির্ধারণ করা হবে।

কীভাবে আবেদন করবেন?
আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদন গ্রহণের জন্য নির্ধারিত পোর্টাল ২২ জুলাই পর্যন্ত খোলা থাকবে।

Advertisement

আবেদনপত্র যাচাইয়ের পর শর্টলিস্ট হওয়া প্রার্থীদের গুরুগ্রামে অবস্থিত RITES Limited-এর দফতরে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। ইন্টারভিউয়ের ভিত্তিতেই চূড়ান্ত ক্যান্ডিডেট সিলেকশন করা হবে।

POST A COMMENT
Advertisement