RRB Group D Recruitment 2026: মাধ্যমিক পাশেই রেলে প্রচুর চাকরি, ২২ হাজারের উপর নিয়োগ, আবেদনের LINK রইল

আরআরবি গ্রুপ ডি রিক্রুটমেন্ট ২০২৬-এর আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এক্ষেত্রে লেভেল ওয়ান স্তরে ২২,১৯৫ জন নিয়োগ করা হবে। আর এই পাহাড়প্রমাণ শূন্যপদই কিন্তু যে কোনও সরকারি চাকরি প্রার্থীর কাছে দারুণ সুযোগ হতে পারে। তাই গোটা বিষয়টা সম্পর্কে বিশদে জেনে নিন।

Advertisement
মাধ্যমিক পাশেই রেলে প্রচুর চাকরি, ২২ হাজারের উপর নিয়োগ, আবেদনের LINK রইলআরআরবি গ্রুপ ডি রিক্রুটমেন্ট
হাইলাইটস
  • আরআরবি গ্রুপ ডি রিক্রুটমেন্ট ২০২৬-এর আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে
  • লেভেল ওয়ান স্তরে ২২,১৯৫ জন নিয়োগ করা হবে
  • এই পাহাড়প্রমাণ শূন্যপদই কিন্তু যে কোনও সরকারি চাকরি প্রার্থীর কাছে দারুণ সুযোগ হতে পারে

অনেকেই স্বপ্ন দেখেন রেলে চাকরি করার। আর তেমনটা সম্ভবও হতে পারে। কারণ, রেলে প্রচুর নিয়োগ করতে চলেছে কেন্দ্রীয় সরকার।

আরআরবি গ্রুপ ডি রিক্রুটমেন্ট ২০২৬-এর আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এক্ষেত্রে লেভেল ওয়ান স্তরে ২২,১৯৫ জন নিয়োগ করা হবে। আর এই পাহাড়প্রমাণ শূন্যপদই কিন্তু যে কোনও সরকারি চাকরি প্রার্থীর কাছে দারুণ সুযোগ হতে পারে। তাই গোটা বিষয়টা সম্পর্কে বিশদে জেনে নিন।

কবে থেকে শুরু হয়েছে অ্যাপ্লিকেশন? 
ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। ৩১ জানুয়ারি থেকে চলছে আবেদন। আর এই আবেদন প্রক্রিয়া চলবে ২ মার্চ রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত। অর্থাৎ সময় কিন্তু আর বেশি দেরি নেই।

কোথায় গিয়ে করবেন আবেদন? 
অনলাইনেই করা যাবে আবেদন। এক্ষেত্রে rrbapply.gov.in- এ গিয়ে এই শূন্যপদের জন্য় আবেদন করুন।

যোগ্যতা কী লাগবে? 
সকলেই এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। বরং নির্দিষ্ট কিছু ক্রাইটেরিয়া মেনেই আবেদন করতে হবে। এই যেমন বয়সের কথাই ধরুন। এক্ষেত্রে ১৮ থেকে ৩৩ বছর বয়সীরা আবেদন করতে পারবেন এই শূন্যপদের জন্য। তবে সংরক্ষিত কর্মপ্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন বলে জানা গিয়েছে আরআরবি সূত্রে।

এই পদে চাকরি করতে চাইলে আপনাকে অন্তত মাধ্যমিক পাশ করতে হবে। তাহলেই অ্যাপ্লাই করা যাবে। যদিও নির্দিষ্ট কিছু পদের জন্য আটিআই সার্টিফিকেট থাকা জরুরি। 

ফর্ম পূরণে খরচ কী? 
রেলের এই পরীক্ষায় বসতে চাইলে আপনাকে আবেদনের সময় নির্দিষ্ট ফি দিতে হবে। জেনারেল, ওবিসি এবং ইডব্লু ক্যাটাগরির কর্মপ্রার্থীদের ৫০০ টাকা দিতে হবে আবেদনের সময়। যদিও এসসি, এসটি, বিশেষভাবে সক্ষম এবং মহিলাদের ২৫০ টাকা করে দিতে হবে। তারপরই করা যাবে আবেদন।

কীভাবে নিয়োগ? 
এতগুলি পদে নিয়োগের জন্য স্বচ্ছতা বজায় রাখতে চাইছে রেল। তাই তাদের পক্ষ থেকে একাধিক স্তরে নিয়োগ প্রক্রিয়াটি হবে। প্রথমত হবে কম্পিউটার বেসড টেস্ট (সিবিটি)। তারপর হবে ফিজিক্যাল এফিসিয়েন্ট টেস্ট (পিইটি) এবং মেডিক্যাল এক্সামিনেশন। এরপরই মিলবে চাকরি।

Advertisement

বেতন কত? 
যাঁরা এই নিয়োগে অংশ নেবেন, তাঁরা লেভেল ১-এ চাকরি পাবেন। তাঁদের বেসিক স্যালারি হবে ১৮০০০ প্রতি মাস। এছাড়া একাধিক অ্যালায়েন্স মিলবে। তাই যাঁরা সরকারি চাকরি করতে চান, তাঁদের জন্য এটা দারুণ সুযোগ। তাই তড়িঘড়ি অ্যাপ্লাইটা করে ফেলুন। তৈরি হন চাকরির পরীক্ষার জন্য। 

   


 

POST A COMMENT
Advertisement