CISF Recruitment 2022হেড কনস্টেবল ও সহকারী সাব ইন্সপেক্টর (স্টেনোগ্রাফার) পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিআইএসএফ (CISF)। হেড কনস্টেবল পদে ৪১৮ এবং সহকারী সাব ইন্সপেক্টর পদে মোট ১২২ জনকে নিয়োগ করা হবে। ২৬ সেপ্টেম্বর ২০২২ থেকে শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া। ইচ্ছুক ও যোগ্য প্রার্থীদের ২৫ অক্টোবর ২০২২-এর মধ্যে আবেদন করতে হবে।
শারীরিক পরীক্ষা (PST) এবং ডকুমেন্ট ভেরিফিকেশন (DV)-এর আয়োজন করবে সিআইএসএফ। লিখিত পরীক্ষা, স্কিল টেস্ট, স্টেনোগ্রাফি ও টাইপিং টেস্ট হবে। এছাড়াও হবে মেডিক্যাল টেস্ট। হেড কনস্টেবল পদে সফল প্রার্থীরা ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা পর্যন্ত বেতন পাবেন। আর সহকারী সাব ইন্সপেক্টররা ২৯,২০০ টাকা থেকে ৯২,৩০০ টাকা পর্যন্ত বেতন পাবেন।
CISF Recruitment 2022 : শিক্ষাগত যোগ্যতা
এসব পদে আবেদনের জন্য প্রার্থীকে দ্বাদশ শ্রেণি পাশ হতে হবে। প্রার্থীদের বয়স হতে হবে কমপক্ষে ১৮ বছর। আর সর্বোচ্চ বয়সসীমা রাখা হয়েছে ২৫ বছর। আবেদনের ফি ধার্য করা হয়েছে ১০০ টাকা।
CISF Recruitment 2022 : নির্বাচন প্রক্রিয়া
ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট (PST) এবং ডকুমেন্ট ভেরিফিকেশন
ওএমআর / কম্পিউটার বেসড টেস্ট (CBT) মোডে লিখিত পরীক্ষা
স্কিল পরীক্ষা
স্বাস্থ্য পরিক্ষা
আরও পড়ুন - ইন্ডিয়ান অয়েলে নিয়োগ, দেড় হাজারের ওপর ভ্যাকান্সি, রইল সব তথ্য