SBI Recruitment 2026: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় কাজের সুযোগ, রাজ্যে ৪৬০ ভ্যাকেন্সি

SBI Apprentice Recruitment 2026: সরকারি ব্যাঙ্কে কাজ শেখার সুযোগ। দেশজুড়ে ৭,১৫০ জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করতে চলেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। পশ্চিমবঙ্গ থেকেও নেওয়া হবে ৪৬০ জন। ইতিমধ্যেই এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসবিআই।

Advertisement
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় কাজের সুযোগ, রাজ্যে ৪৬০ ভ্যাকেন্সি পশ্চিমবঙ্গ থেকেও নেওয়া হবে ৪৬০ জন। ইতিমধ্যেই এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসবিআই।
হাইলাইটস
  • ৭,১৫০ জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করতে চলেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)।
  • প্রশিক্ষণের পাশাপাশি হাতে-কলমে কাজ শেখার সুযোগ মিলবে।
  • কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক(Graduate) হতে হবে।

SBI Apprentice Recruitment 2026: সরকারি ব্যাঙ্কে কাজ শেখার সুযোগ। দেশজুড়ে ৭,১৫০ জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করতে চলেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। পশ্চিমবঙ্গ থেকেও নেওয়া হবে ৪৬০ জন। ইতিমধ্যেই এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসবিআই।

যাঁরা ব্যাঙ্কিং সেক্টরে চাকরির প্রস্তুতি নিচ্ছেন, তাঁদের কাছে এই সুযোগ নিঃসন্দেহে বেশ ভাল। প্রশিক্ষণের পাশাপাশি হাতে-কলমে কাজ শেখার সুযোগ মিলবে। এক বছরের কাজ শেখার সুযোগ পাবেন।

কোন কোন রাজ্যে নিয়োগ?
পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, পঞ্জাব-সহ দেশের বিভিন্ন রাজ্যে এই নিয়োগ করা হবে। মোট শূন্যপদ ৭,১৫০। তার মধ্যে শুধু পশ্চিমবঙ্গেই নিয়োগ করা হবে ৪৬০ জনকে।

কত টাকা স্টাইপেন্ড?
শুরুতেই বলা হয়েছে, ট্রেনিদের প্রতি মাসে ১৫ হাজার টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে। প্রশিক্ষণের মেয়াদ এক বছর। এই সময় ব্যাঙ্কের বিভিন্ন কাজের প্রশিক্ষণ দেওয়া হবে। ব্যাঙ্কের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এমনটাই জানানো হয়েছে।

আবেদনের যোগ্যতা(Eligibility Criterea)
কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক(Graduate) হতে হবে। পাশাপাশি ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ প্রমোশন স্কিম (NAPS) অথবা ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং স্কিম (NATS)-এ নাম রেজিস্টার্ড থাকতে হবে।

বয়স হতে হবে ২০ থেকে ২৮ বছরের মধ্যে। তবে রিজার্ভেশন থাকলে সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন। অন্যান্য প্রয়োজনীয় যোগ্যতা এবং শর্ত জানতে মূল বিজ্ঞপ্তি অবশ্যই দেখুন। 

কীভাবে নিয়োগ?
অনলাইন পরীক্ষা এবং অন্যান্য সিলেকশন প্রসেসের মাধ্যমে সিলেকশন করা হবে। পরীক্ষার বিস্তারিত সূচি পরে জানানো হবে বলে জানিয়েছে এসবিআই।

কীভাবে আবেদন করবেন?
প্রথমে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’-এ সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তির লিঙ্ক পাওয়া যাবে। সেখানে ক্লিক করুন। এরপরই ফর্ম খুলে যাবে। সেই ফর্ম ফিল আপ করতে হবে।

প্রয়োজনীয় নথি আপলোড করার পাশাপাশি আবেদন ফি-ও জমা দিতে হবে।  

এই দিনের মধ্যে অবশ্যই আবেদন সারুন
ফর্ম ফিল আপের শেষ দিন আগামী ৮ জুন, ২০২৬। তাই দ্রুত আবেদন সেরে ফেলুন।

ব্যাঙ্কিং সেক্টরে যাঁরা কেরিয়ার গড়তে চান, তাঁদের জন্য এটি নিঃসন্দেহে ভাল সুযোগ। এই এক্সপিরিয়েন্স কাজে লাগিয়ে পরে যে কোনও বেসরকারি ব্যাঙ্কেও চাকরির আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে এসবিআই-এর মতো ব্যাঙ্কে কাজের অভিজ্ঞতা সিভি আরও স্ট্রং করতে সাহায্য করবে বলেই মনে করা হচ্ছে।  

Advertisement

POST A COMMENT
Advertisement