SBI Recruitment 2026: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় রাজ্যে ৪৬০ ভ্যাকেন্সি, কীভাবে আবেদন?

SBI Apprentice Recruitment 2026: ব্যাঙ্কিং সেক্টরে কেরিয়ার গড়তে চাইছেন? তাঁদের জন্য বড় সুযোগ। দেশজুড়ে মোট ৭,১৫০ জন অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)।

Advertisement
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় রাজ্যে ৪৬০ ভ্যাকেন্সি, কীভাবে আবেদন?পশ্চিমবঙ্গ থেকেও নেওয়া হবে ৪৬০ জন। ইতিমধ্যেই এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসবিআই।
হাইলাইটস
  • ৭,১৫০ জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করতে চলেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)।
  • প্রশিক্ষণের পাশাপাশি হাতে-কলমে কাজ শেখার সুযোগ মিলবে।
  • কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক(Graduate) হতে হবে।

ব্যাঙ্কিং সেক্টরে কেরিয়ার গড়তে চাইছেন? তাঁদের জন্য বড় সুযোগ। দেশজুড়ে মোট ৭,১৫০ জন অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। এর মধ্যে শুধু পশ্চিমবঙ্গ থেকেই নেওয়া হবে ৪৬০ জন। ইতিমধ্যেই শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া।

এসবিআই সূত্রে জানা গিয়েছে, নির্বাচিত প্রার্থীরা এক বছরের জন্য অ্যাপ্রেন্টিস হিসেবে কাজ শেখার সুযোগ পাবেন। এই সময় ব্যাঙ্কের বিভিন্ন বিভাগে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি প্রতি মাসে ১৫ হাজার টাকা করে স্টাইপেন্ডও দেওয়া হবে।

কোন কোন রাজ্যে নিয়োগ?
পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, পঞ্জাব-সহ দেশের বিভিন্ন রাজ্যে এই নিয়োগ করা হবে। মোট শূন্যপদের সংখ্যা ৭,১৫০। তার মধ্যে পশ্চিমবঙ্গে রয়েছে ৪৬০টি পদ। ফলে রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য এটি গুরুত্বপূর্ণ সুযোগ বলেই মনে করা হচ্ছে।

কত টাকা স্টাইপেন্ড?
প্রশিক্ষণ চলাকালীন প্রতি মাসে ১৫,০০০ টাকা স্টাইপেন্ড দেওয়া হবে। প্রশিক্ষণের মেয়াদ এক বছর। এই সময় ব্যাঙ্কিং পরিষেবা, গ্রাহক পরিষেবা, প্রশাসনিক কাজ-সহ বিভিন্ন ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ মিলবে।

আবেদনের যোগ্যতা?
আবেদনকারীদের কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে স্নাতক হতে হবে। পাশাপাশি ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ প্রমোশন স্কিম (NAPS) অথবা ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং স্কিম (NATS)-এ নাম নথিভুক্ত থাকা বাধ্যতামূলক।

বয়স হতে হবে ২০ থেকে ২৮ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন। অন্যান্য যোগ্যতা ও শর্ত সম্পর্কে বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

কীভাবে সিলেকশন?
এসবিআই জানিয়েছে, অনলাইন পরীক্ষা এবং অন্যান্য নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে যোগ্য প্রার্থীদের বাছাই করা হবে। পরীক্ষার সূচি এবং অন্যান্য তথ্য পরবর্তী সময়ে প্রকাশ করা হবে।

আবেদন করবেন কীভাবে?
আবেদন করতে হলে প্রথমে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেখানে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তির লিঙ্কে ক্লিক করে অনলাইন আবেদনপত্র পূরণ করতে হবে।

আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে। নির্ধারিত আবেদন ফি জমা দেওয়ার পরই আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে।

Advertisement

আবেদনের শেষ তারিখ
এই নিয়োগের জন্য আবেদন করার শেষ দিন আগামী ৮ জুন, ২০২৬। তাই আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন সম্পূর্ণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

ব্যাঙ্কিং ক্ষেত্রে ভবিষ্যতে স্থায়ী চাকরির প্রস্তুতি নেওয়া প্রার্থীদের কাছে এই অ্যাপ্রেন্টিসশিপ গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা হয়ে উঠতে পারে। এসবিআইয়ের মতো প্রতিষ্ঠানে কাজ শেখার সুযোগ ভবিষ্যতে সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রেই চাকরির সম্ভাবনা বাড়াতে সাহায্য করতে পারে।

POST A COMMENT
Advertisement