SBI PO 2026: স্টেট ব্যাঙ্কে ১,৫০০ শূন্যপদে নিয়োগ, ঢুকেই মোটা টাকা Salary

১,৫০০ প্রবেশনারি অফিসার পদে নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। মাসিক বেতন ৪১,৯৬০ টাকা। স্নাতকরা আবেদন করতে পারবেন। বয়সসীমা ২১-৩০ বছর। ৮ জুলাই পর্যন্ত অনলাইন আবেদন চলবে।

Advertisement
স্টেট ব্যাঙ্কে ১,৫০০ শূন্যপদে নিয়োগ, ঢুকেই মোটা টাকা Salary৮ জুলাই পর্যন্ত অনলাইন আবেদন চলবে।
হাইলাইটস
  • ১,৫০০ জন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)।
  • ‘প্রবেশন’ বা শিক্ষানবিশ পর্যায়ে রাখা হবে।
  • যাঁরা ব্যাঙ্কিংয়ের পরীক্ষার জন্য় প্রস্তুতি নিচ্ছেন, তাঁদের জন্য় এটি নিঃসন্দেহে ভাল খবর।

SBI PO Recruitment 2026: প্রবেশনারি অফিসার (PO) পদে ১,৫০০ জন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। দেশের বিভিন্ন প্রান্তে নিয়োগ করা হবে। ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। নির্দিষ্ট যোগ্যতা থাকলে অনলাইনে আবেদন জানানো যাবে। যাঁরা ব্যাঙ্কিংয়ের পরীক্ষার জন্য় প্রস্তুতি নিচ্ছেন, তাঁদের জন্য় এটি নিঃসন্দেহে ভাল খবর। এসবিআই সূত্রে জানা গিয়েছে, সিলেকশনের পর প্রথমে দু’বছরের জন্য ‘প্রবেশন’ বা শিক্ষানবিশ পর্যায়ে রাখা হবে। এই সময়ের কাজের মূল্যায়নের ভিত্তিতে তাঁদের জুনিয়র ম্যানেজমেন্ট গ্রেড-১ (JMGS-I) স্কেলে অন্তর্ভুক্ত করা হবে। নিয়োগের পর প্রাথমিক বেতন হবে মাসে ৪১,৯৬০ টাকা।

কারা আবেদন করতে পারবেন?
প্রবেশনারি অফিসার পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।

শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি থাকা বাধ্যতামূলক। পাশাপাশি, ইন্টিগ্রেটেড ডুয়াল ডিগ্রিধারীরাও আবেদন করতে পারবেন। যাঁরা বর্তমানে স্নাতকের শেষ বর্ষে পড়ছেন, তাঁরাও শর্তসাপেক্ষে আবেদন করার সুযোগ পাবেন।

কীভাবে সিলেকশন হবে?
একাধিক ধাপে পরীক্ষা নেওয়া হবে। প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা হবে। তাতে উত্তীর্ণদের মেন পরীক্ষায় বসতে হবে। যাঁরা কম্পিটিটিভ একজাম দেন, তাঁদের মোটামুটি সেই প্রসেস জানা আছে। 

এর পরে সাইকোমেট্রিক টেস্ট এবং গ্রুপ এক্সারসাইজের মাধ্যমে প্রার্থীদের মূল্যায়ন করা হবে। সব শেষে ইন্টারভিউয়ের ভিত্তিতে চূড়ান্ত মেধাতালিকা তৈরি করা হবে।

কীভাবে আবেদন করবেন?
আগ্রহী প্রার্থীদের SBI-এর সরকারি ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদন করার সময় প্রয়োজনীয় নথি আপলোড করাও বাধ্যতামূলক।

আবেদনমূল্য হিসেবে ৭৫০ টাকা ধার্য করা হয়েছে। আবেদন জমা দেওয়ার শেষ দিন ৮ জুলাই। ব্যাঙ্কের বিজ্ঞপ্তি অনুযায়ী, অগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যে বিভিন্ন ধাপের পরীক্ষা এবং ইন্টারভিউ নেওয়া হবে।

যাঁরা ব্যাঙ্কিং সেক্টরে সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন, তাঁদের কাছে এটি নিঃসন্দেহে বেশ বড় একটি পরীক্ষা হতে চলেছে।  

Advertisement

POST A COMMENT
Advertisement