
ইতিমধ্যে Provisional উত্তরপত্র প্রকাশিত হয়েছে
SSC GD Constable Cut-off, Result Date 2021: স্টাফ সিলেকশন কমিশন (SSC) কনস্টেবল জেনারেল ডিউটি ( Constable GD) লিখিত পরীক্ষার ফলাফল খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে। কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট ssc.nic.in-এ ফলাফল প্রকাশ করা হবে। ১৬ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর ২০২১ পর্যন্ত প্রথম পর্বের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার Provisional উত্তরপত্র প্রকাশ করা হয়েছে এবং শীঘ্রই ফলাফল এবং চূড়ান্ত উত্তরপত্র প্রকাশ করা হবে।

শুধুমাত্র সেই সকল প্রার্থী যারা কাট-অফ স্কোর ক্লিয়ার করবে তারাই পরীক্ষায় উত্তীর্ণ হিসাবে বিবেচিত হবেন। ক্যাটাগরি অনুযায়ী প্রার্থীদের কাট-অফ স্কোর ভিন্ন হবে। সবার আগে নিজের ফলাফল এবং কাট-অফ স্কোর পরীক্ষা করতে, প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইট ssc.nic.in-এ নজর রাখা উচিত।
বর্ডার সিকিউরিটি ফোর্স (BSF), সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (CISF), ইন্দো তিব্বত বর্ডার পুলিশ (ITBP), সশস্ত্র সীমা বল (SSB), সেক্রেটারিয়েট সিকিউরিটি ফোর্স (SSF) এবং আসাম রাইফেলস-এ রাইফেলম্যানের (General Duty) ২৫২৭১ টি শূন্যপদ নির্বাচিত প্রার্থীদের নিয়োগ করা হবে।