অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ও নোটিফিকেশনের PDF প্রতিবেদনের শেষে দেওয়া হল। South 24 Parganas recruitment 2026: দক্ষিণ ২৪ পরগনা জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতিতে Vacancy। জাতীয় স্বাস্থ্য মিশন (NHM) এবং রাজ্য এইডস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কর্মসূচি (WBSAP&CS)-র আওতায় একাধিক চুক্তিভিত্তিক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ইতিমধ্যেই রাজ্য স্বাস্থ্য দফতরের সরকারি ওয়েবসাইটে আবেদন শুরু হয়েছে। মোট ১৪টি শূন্যপদে নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ও নোটিফিকেশনের PDF প্রতিবেদনের শেষে দেওয়া হল।
কোন কোন পদে নিয়োগ?
বিজ্ঞপ্তি অনুযায়ী, মেডিক্যাল অফিসার (NTEP), সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজর (STS), পিয়ার সাপোর্ট (NVHCP), ভিবিডি টেকনিক্যাল সুপারভাইজর (NVBDCP), মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার (NPHCE) এবং ল্যাবরেটরি টেকনিশিয়ান (ARTC) পদে নিয়োগ হবে। জেলার বিভিন্ন ব্লক, মহকুমা হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে এই পদগুলিতে কর্মী নিয়োগ করা হবে।
বেতন ও বয়সসীমা
পদ অনুযায়ী মাসিক বেতন ১০,০০০ টাকা থেকে ৬০,০০০ টাকা পর্যন্ত। যেমন মেডিক্যাল অফিসার পদে বেতন ৬০,০০০ টাকা, সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজর পদে ২৫,০০০ টাকা, ভিবিডি টেকনিক্যাল সুপারভাইজর পদে ২২,০০০ টাকা (অতিরিক্ত ভাতা সহ), মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার পদে ১৮,০০০ টাকা এবং ল্যাব টেকনিশিয়ান পদে ২১,০০০ টাকা।
বয়সসীমা সাধারণত ২১ থেকে ৪০ বছরের মধ্যে। তবে মেডিক্যাল অফিসার পদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৬৭ বছর এবং ল্যাব টেকনিশিয়ানের ক্ষেত্রে ৬০ বছর পর্যন্ত আবেদন করা যাবে। সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় থাকবে।
শিক্ষাগত যোগ্যতা
মেডিক্যাল অফিসার পদে আবেদন করতে হলে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস ডিগ্রি এবং ইন্টার্নশিপের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটারের নলেজ থাকা আবশ্যিক। সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজর পদের জন্য বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার দক্ষতা প্রয়োজন। মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার পদের জন্য ফিজিওথেরাপিতে স্নাতক ডিগ্রি ও দু’বছরের অভিজ্ঞতা বাধ্যতামূলক। ল্যাবরেটরি টেকনিশিয়ান পদের ক্ষেত্রে BMLT/DMLT যোগ্যতা ও নির্দিষ্ট অভিজ্ঞতা লাগবে।
আবেদন পদ্ধতি ও ফি
শুধুমাত্র অনলাইনে আবেদন করতে হবে। আবেদন গ্রহণ শুরু হয়েছে ২৭ ফেব্রুয়ারি থেকে এবং শেষ তারিখ ৮ মার্চ ২০২৬। ৯ মার্চ অনলাইন রেজিস্ট্রেশন বন্ধ হবে। আবেদন ফি ১০০ টাকা (সংরক্ষিতদের জন্য ৫০ শতাংশ ছাড়)। ডিমান্ড ড্রাফ্টের মাধ্যমে ফি জমা দিতে হবে। একাধিক পদে আবেদন করলে পৃথক আবেদন ও ডিমান্ড ড্রাফ্ট জমা দিতে হবে।
আবেদনের লিঙ্ক: https://www.hrb.wb.gov.in/
অফিসিয়াল নোটিফিকেশন: View PDF
সিলেকশন প্রসেস
পদ অনুযায়ী লিখিত পরীক্ষা, অ্যাকাডেমিক স্কোর, কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে চূড়ান্ত নিয়োগ হবে। সমস্ত নথির মূল কপি যাচাইয়ের সময় উপস্থিত থাকতে হবে। ভুল তথ্য বা অসম্পূর্ণ আবেদন বাতিল করা হবে বলে স্পষ্ট জানিয়েছে জেলা স্বাস্থ্য দফতর।