SPMCIL Recruitment 2026: লোক নিচ্ছে টাঁকশাল, টাকা ছাপানোর চাকরি পাবেন কীভাবে? রইল বিস্তারিত

টাঁকশালে চাকরির সুযোগ। Security Printing and Minting Corporation of India Limited-এর অধীনস্থ কারেন্সি নোট প্রেসে একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে। ইতিমধ্যেই সংস্থার তরফে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement
লোক নিচ্ছে টাঁকশাল, টাকা ছাপানোর চাকরি পাবেন কীভাবে? রইল বিস্তারিতকারেন্সি নোট প্রেসে একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে।
হাইলাইটস
  • কারেন্সি নোট প্রেসে একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে।
  • সংস্থার তরফে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
  • শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন এবং আবেদন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত জানুন।

টাঁকশালে চাকরির সুযোগ। Security Printing and Minting Corporation of India Limited-এর অধীনস্থ কারেন্সি নোট প্রেসে একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে। ইতিমধ্যেই সংস্থার তরফে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেখানে শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন এবং আবেদন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত তথ্য জানানো হয়েছে। সেফটি অফিসার, ওয়েলফেয়ার অফিসার, সুপারভাইজ়ার, আর্টিস্ট এবং জুনিয়র টেকনিশিয়ান পদে কর্মী নেওয়া হবে। ফলে আইটিআই উত্তীর্ণ থেকে শুরু করে স্নাতক ও স্নাতকোত্তর প্রার্থীদের জন্যও থাকছে চাকরির সুযোগ।

কারা আবেদন করতে পারবেন?(Eligibility)
সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী, হিন্দি, ইংরেজি, চারুকলা, রসায়ন, পদার্থবিদ্যা, সমাজসেবা, সমাজবিজ্ঞান, প্রিন্টিং টেকনোলজি, প্যাকেজিং, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স, মেকানিক্যাল এবং সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকলে আবেদন করা যাবে। পাশাপাশি, সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা প্রাপ্ত প্রার্থীদের আবেদনও গ্রহণ করা হবে।

সেফটি অফিসার, ওয়েলফেয়ার অফিসার, সুপারভাইজ়ার এবং আর্টিস্ট পদে আবেদনকারীদের বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। অন্যদিকে, জুনিয়র টেকনিশিয়ান পদে আবেদন করতে হলে বিভিন্ন ট্রেডে আইটিআই শংসাপত্র থাকা প্রয়োজন। এই পদের জন্য বয়সসীমা রাখা হয়েছে ১৮ থেকে ২৫ বছর।

যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। কম্পিউটার বেসড টেস্ট বা সিবিটি পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে বলে জানানো হয়েছে। পরীক্ষার সম্ভাব্য সময় জুন অথবা জুলাই মাস।

বেতনের দিক থেকেও এই চাকরি যথেষ্ট আকর্ষণীয়। পদ এবং অভিজ্ঞতার ভিত্তিতে মাসিক বেতন ১৮ হাজার ৭৮০ টাকা থেকে শুরু করে ১ লক্ষ ৩ হাজার টাকা পর্যন্ত হতে পারে। ফলে সরকারি চাকরির প্রস্তুতি নেওয়া বহু তরুণ-তরুণীর কাছে এটি বড় সুযোগ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আবেদন সম্পূর্ণ অনলাইন মাধ্যমে করতে হবে। প্রার্থীদের প্রয়োজনীয় নথি আপলোড করে নির্দিষ্ট ফরম্যাটে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদন করার জন্য সংস্থার ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞপ্তি দেখে নিতে বলা হয়েছে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৯ মে।

Advertisement

এই নিয়োগ প্রক্রিয়ায় আবেদনমূল্য ধার্য করা হয়েছে ১,০০০ টাকা। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পূর্ণ না করলে তা গ্রহণ করা হবে না বলেও জানানো হয়েছে।

বর্তমানে সরকারি চাকরির বাজারে প্রতিযোগিতা অত্যন্ত বেশি। তার মধ্যেই রাষ্ট্রায়ত্ত সংস্থার এমন নিয়োগ বিজ্ঞপ্তি সত্যি বেশ আকর্ষণীয়। 

POST A COMMENT
Advertisement