Central Government Jobs: সরাসরি ইন্টারভিউ দিয়ে কেন্দ্রীয় সরকারি চাকরি, যোগ্যতা মাধ্যমিকCentral Government Jobs: পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য এবার কেন্দ্রীয় সংস্থায় কাজের এক দুর্দান্ত সুযোগ নিয়ে এল টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ। ভারত সরকারের পরমাণু শক্তি বিভাগের আওতাধীন মুম্বইয়ের এই স্বনামধন্য স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়টিতে সিকিউরিটি গার্ড এবং অ্যাসিস্ট্যান্টসহ মোট ৩০টি ভিন্ন ক্যাটাগরির পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতা থেকে শুরু করে স্নাতক এবং উচ্চতর ডিগ্রিধারীরাও এই শূন্যপদগুলির জন্য আবেদন করার যোগ্য বলে বিবেচিত হবেন। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে এই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এবং বেশ কিছু পদে সরাসরি ইন্টারভিউ দিয়ে চাকরি পাওয়ার সুবর্ণ সুযোগ থাকছে।
শিক্ষাগত যোগ্যতা
বিজ্ঞপ্তি অনুযায়ী বিভিন্ন পদের জন্য শিক্ষাগত যোগ্যতা বয়স এবং কাজের অভিজ্ঞতা আলাদা আলাদা নির্ধারণ করা হয়েছে। সায়েন্টিফিক অফিসার কম্পিউটার সায়েন্স পদের জন্য ৬০ শতাংশ নম্বরসহ সংশ্লিষ্ট বিষয়ে ফুল-টাইম বিই বা বিটেক ডিগ্রি থাকতে হবে এবং সিস্টেম বা নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশনে দেড় থেকে তিন বছরের অভিজ্ঞতা প্রয়োজন এবং সর্বোচ্চ বয়সসীমা ৩১ বছর। সায়েন্টিফিক অফিসার মেকানিক্যাল পদের জন্য মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ৬০ শতাংশ নম্বরসহ বিই বা বিটেক ডিগ্রি লাগবে এবং ক্রায়োজেনিক ইঞ্জিনিয়ারিংয়ে এমই বা এমটেক থাকলে অগ্রাধিকার মিলবে যার জন্য দুই থেকে তিন বছরের অভিজ্ঞতা এবং অনূর্ধ্ব ২৮ বছর বয়স বাঞ্ছনীয়।
জুনিয়ার ইঞ্জিনিয়ার মেকানিক্যাল পদের জন্য ৬০ শতাংশ নম্বরসহ ফুল-টাইম ডিপ্লোমা এবং অটো ক্যাডের জ্ঞানসহ বড় এয়ার কন্ডিশনিং সিস্টেমের রক্ষণাবেক্ষণে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়স ২৮ বছরের মধ্যে হতে হবে। সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে ফিজিক্স কেমিস্ট্রি কম্পিউটার সায়েন্স বা আইটিতে ৬০ শতাংশ নম্বরসহ বিএসসি অথবা সংশ্লিষ্ট শাখায় ডিপ্লোমা লাগবে এবং পদ অনুযায়ী এক থেকে দুই বছরের ল্যাব বা আইটি সাপোর্টের অভিজ্ঞতা থাকতে হবে যার সর্বোচ্চ বয়স ৩৩ বছর। অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট ও ক্লার্ক পদের জন্য ৫৫ শতাংশ নম্বরসহ যেকোনো শাখায় স্নাতক পাসের পাশাপাশি কম্পিউটারে টাইপিং এবং অ্যাকাউন্টিংয়ের জ্ঞান থাকতে হবে যার জন্য যথাক্রমে পাঁচ বছর ও এক বছরের অভিজ্ঞতা প্রয়োজন এবং সর্বোচ্চ বয়স হতে হবে ৩৬ বছর। সবশেষে সিকিউরিটি গার্ড পদের জন্য ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে এবং ডিফেন্স বা সিকিউরিটি কাজে তিন বছরের অভিজ্ঞতার পাশাপাশি পুরুষদের ১৬৫ সেমি এবং মহিলাদের ১৫৭ সেমি ন্যূনতম উচ্চতা থাকা বাধ্যতামূলক এবং বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে। অবশ্য সরকারি নিয়ম অনুসারে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সর্বোচ্চ বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন।
বেতন কাঠামো
সংস্থার পদভিত্তিক বেতন কাঠামো অত্যন্ত আকর্ষণীয় এবং চমৎকার। সায়েন্টিফিক অফিসার পদের প্রাথমিক আনুমানিক বেতন পে লেভেল-১০ অনুযায়ী ১,১৮,১িও টাকা। জুনিয়ার ইঞ্জিনিয়ার সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট এবং সুপারভাইজার পদের ক্ষেত্রে পে লেভেল-৬ অনুযায়ী প্রাথমিক বেতন প্রায় ৭৩,০২০ টাকা। ট্রেডসম্যান ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট এবং ক্লার্ক পদের জন্য পে লেভেল-৩ অনুযায়ী বেতন মিলবে ৪৬,৯৯০ টাকা। প্রজেক্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট পদের মাসিক বেতন এইচআরএ সহ নির্দিষ্ট করা হয়েছে ৬৩,৯০০ টাকা। এ ছাড়া ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট এবং সিকিউরিটি গার্ড পদের জন্য পে লেভেল-১ অনুযায়ী প্রাথমিক বেতন হবে আনুমানিক ৩৬,৩৬০ টাকা।
কীভাবে আবেদন?
আগ্রহী যোগ্য প্রার্থীদের আগামী ০৪ জুলাই ২০২৬ তারিখের মধ্যে সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট www.tifr.res.in-এ গিয়ে সম্পূর্ণ অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে। এর জন্য ক্যারিয়ার সেকশনে গিয়ে নিজের নাম ইমেল ও মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে এবং তারপর শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার যাবতীয় তথ্য নির্ভুলভাবে পূরণ করে ছবি ও স্বাক্ষর স্ক্যান করে আপলোড করতে হবে। আবেদন করার সময় এবং পরবর্তীকালে পরীক্ষা বা ইন্টারভিউয়ের দিন অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্টআউট বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সমস্ত মার্কশীট ও সার্টিফিকেট কাজের অভিজ্ঞতা শংসাপত্র জাতিগত শংসাপত্র এবং দুইজন সম্মানীয় ব্যক্তির দেওয়া ক্যারেক্টার সার্টিফিকেটের সঙ্গে প্যান কার্ড ভোটার কার্ড বা পাসপোর্টের মতো বৈধ পরিচয়পত্র সাথে রাখতে হবে। সমগ্র নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে কিছু নির্দিষ্ট কারিগরি পদের জন্য সরাসরি ইন্টারভিউ নেওয়া হবে এবং ক্লার্ক বা অ্যাসিস্ট্যান্ট পদের জন্য প্রথমে লিখিত পরীক্ষা ও পরে স্কিল টেস্টের মাধ্যমে নির্বাচন করা হবে এবং সিকিউরিটি গার্ড পদের জন্য লিখিত পরীক্ষার পাশাপাশি শারীরিক দক্ষতার পরীক্ষা নেওয়া হবে বলে জানানো হয়েছে।