(Pic: AI generated)প্রশ্নপত্র ফাঁস ও অনিয়মের অভিযোগ সামনে আসার পর সতর্ক NTA। আজ রবিবার হবে NEET-UG 2026। সেই পরীক্ষায় অংশ নেবেন ২২ লাখেরও বেশি পরীক্ষার্থী। আর তা নির্বিঘ্নে সম্পন্ন করতে নজিরবিহীন নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পরীক্ষার আগে ছাত্রছাত্রীদের উদ্দেশে বার্তা দিয়ে বলেছেন, 'NTA, রাজ্য সরকার, জেলা প্রশাসন এবং দেশের শিক্ষার্থীদের উপর আমার পূর্ণ আস্থা রয়েছে। কোনও ভয় বা উদ্বেগ না রেখে পরীক্ষায় অংশ নিন। আপনারা অবশ্যই ভালো করবেন।’
তিনি আরও বলেন, দেশের নতুন প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে যেন কেউ ছিনিমিনি না খেলেন। কোনও ধরনের গুজব বা বিভ্রান্তি ছড়িয়ে পরীক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলা উচিত নয় বলেও আবেদন জানান তিনি।
৫,৪৪০ পরীক্ষাকেন্দ্র, ৫৫১ শহরে আয়োজন
NTA সূত্রে খবর, দেশের ৫৫১টি শহরে মোট ৫,৪৪০টি পরীক্ষাকেন্দ্রে NEET-UG 2026 অনুষ্ঠিত হচ্ছে। পাশাপাশি বিদেশের ১৪টি কেন্দ্রেও পরীক্ষা নেওয়া হবে। ইংরেজিসহ ১২টি ভারতীয় ভাষায় পরীক্ষা হবে।
পরীক্ষা পরিচালনার জন্য ৯৫ হাজারেরও বেশি কক্ষ ব্যবহার করা হচ্ছে। নজরদারির জন্য বসানো হয়েছে ১ লক্ষ ৩৮ হাজার ৫৬০টি সিসিটিভি ক্যামেরা।
নকল রুখতে ৫১ হাজারের বেশি জ্যামার
ইলেকট্রনিক মাধ্যমে নকল রুখতে ৫১,৩১১টি জ্যামার মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ইসিআইএল (ECIL) দিয়েছে ১৭,০৫৪টি এবং বিএইএল (BEL) দিয়েছে ৩৪,২৫৭টি জ্যামার।
পরীক্ষার্থীদের পরিচয় যাচাইয়ের জন্য নিয়োগ করা হয়েছে ৩৮,৭৯৮ জন ফ্রিস্কিং কর্মী এবং ৪৮,৪৪৮ জন বায়োমেট্রিক ভেরিফিকেশন কর্মী।
৬,৭০০ পর্যবেক্ষক ও অতিরিক্ত নিরাপত্তা
পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে প্রায় ৬,৭০০ জন অবজারভার নিয়োগ করা হয়েছে। প্রতিটি পরীক্ষাকক্ষে থাকবেন দু’জন ইনভিজিলেটর। প্রতিটি কেন্দ্রে অতিরিক্ত ১০ জনেরও বেশি পরীক্ষাকর্মী রাখা হয়েছে।
এছাড়া প্রতিটি কেন্দ্রে একজন করে সেন্টার সিস্টেমস অফিসার (CSO) থাকবেন, যিনি প্রযুক্তিগত সমস্যা দ্রুত সমাধান করবেন। নিরাপত্তার জন্য প্রতিটি কেন্দ্রে ৪০ থেকে ৫০ জন নিরাপত্তারক্ষীও মোতায়েন করা হয়েছে।
পরীক্ষার্থীদের জন্য NTA-র নির্দেশিকা
পরীক্ষা শুরু হবে দুপুর ২টায়, তবে NTA পরীক্ষার্থীদের আগেভাগে পৌঁছনোর পরামর্শ দিয়েছে। দুপুর ১টা ৩০ মিনিটে গেট বন্ধ হয়ে যাবে এবং এরপর কোনও পরীক্ষার্থীকে প্রবেশ করতে দেওয়া হবে না।
পরীক্ষার্থীদের সঙ্গে রাখতে হবে—
NTA জানিয়েছে, পরীক্ষার সুষ্ঠু ও স্বচ্ছ আয়োজন নিশ্চিত করতে কেন্দ্র ও রাজ্য প্রশাসনের মধ্যে সমন্বয় রেখে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। পরীক্ষার্থীদের শান্ত থেকে আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষা দেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থা।
পরীক্ষার্থীদের সকাল ১১টা থেকে দুপুর ১টা ৩০ মিনিটের মধ্যে কেন্দ্রে পৌঁছানোর নির্দেশ দেওয়া হয়েছে, এরপর আর কাউকে ঢুকতে দেওয়া হবে না।