WBHSE Result 2026: উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কবে? এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে

পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) ২০২৬ সালের উচ্চ মাধ্যমিকের ফলাফল মে মাসের শেষ সপ্তাহে বা জুন মাসের শুরুতে প্রকাশ করতে পারে বলে আশা করা হচ্ছে। পরীক্ষার ফলাফল দেখার জন্য শিক্ষার্থীরা WBCHSE-এর অফিসিয়াল ওয়েবসাইট (wbchse.wb.gov.in) বা wbresults.nic.in-এ রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করতে পারবে।

Advertisement
উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কবে? এখনও পর্যন্ত যা জানা যাচ্ছেউচ্চ মাধ্যমিকের রেজাল্ট
হাইলাইটস
  • কবে প্রকাশিত হতে পারে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট? 
  • কোথায় ও কীভাবে রেজাল্ট দেখবেন?
  • চূড়ান্ত সেমেস্টার শুরু হয় ১২ ফেব্রুয়ারি ও শেষ হয় ২৭ ফেব্রুয়ারি

মাধ্যমিকের রেজাল্টের তো সম্ভাব্য সময় জানা যাচ্ছে। সূত্রের খবর, মে মাসের দ্বিতীয় সপ্তাহেই বেরিয়ে যেতে পারে মাধ্যমিকের রেজাল্ট। উচ্চ মাধ্যমিকের রেজাল্টের কী খবর? ২০২৬ সালে উচ্চ মাধ্যমিকের চতুর্থ এবং চূড়ান্ত সেমেস্টার শুরু হয় ১২ ফেব্রুয়ারি ও শেষ হয় ২৭ ফেব্রুয়ারি। 

কবে প্রকাশিত হতে পারে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট? 

পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) ২০২৬ সালের উচ্চ মাধ্যমিকের ফলাফল মে মাসের শেষ সপ্তাহে বা জুন মাসের শুরুতে প্রকাশ করতে পারে বলে আশা করা হচ্ছে। পরীক্ষার ফলাফল দেখার জন্য শিক্ষার্থীরা WBCHSE-এর অফিসিয়াল ওয়েবসাইট (wbchse.wb.gov.in) বা wbresults.nic.in-এ রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করতে পারবে।

কোথায় ও কীভাবে রেজাল্ট দেখবেন?

ফল প্রকাশের সম্ভাব্য তারিখ: মে ২০২৬-এর শেষ সপ্তাহ থেকে জুন ২০২৬-এর প্রথম সপ্তাহ। রেজাল্ট দেখার ওয়েবসাইট: wbresults.nic.in, wbchse.wb.gov.in। প্রয়োজনীয় তথ্য: রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর।  উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেখা যাবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের অফিসিয়াল ওয়েবসাইট wbresults.nic.in-এ। প্রথমে এই ওয়েব যান। সেখানে  "Higher Secondary (HS) Result 2026"-এর লিঙ্কে ক্লিক করুন। আপনার রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর লিখুন। "Submit" বা "View Result"-এ ক্লিক করুন। আপনার মার্কশিট স্ক্রিনে দেখতে পাবেন, এটি ডাউনলোড বা প্রিন্ট করে রাখতে পারেন। 

এই বছর এপ্রিলে বিধানসভা ভোট। দু দফায় বিধানসভা ভোট পশ্চিমবঙ্গে শেষ হচ্ছে ২৯ এপ্রিল। তারপর ৪ মে রেজাল্ট বেরোবে। নতুন সরকার গঠন ৭ মে-র মধ্যে সম্পন্ন হবে। নতুন বিধানসভা গঠন হবে। এই সব প্রক্রিয়া মিটলে মাধ্যমিকের রেজাল্ট বেরোবে। সেই কারণেই ধরা হচ্ছে, মে মাসের দ্বিতীয় সপ্তাহেই বেরিয়ে যেতে পারে মাধ্যমিকের রেজাল্ট। সূত্রের খবর, সব কিছু ঠিক থাকলে মে মাসের তৃতীয় বা শেষ সপ্তাহেই উচ্চ মাধ্যমিকের চূড়ান্ত সেমেস্টারের রেজাল্ট বেরিয়ে যেতে পারে। খুব বেশি হলে জুন মাসের প্রথম সপ্তাহ হতে পারে। 
 

Advertisement

POST A COMMENT
Advertisement