মাধ্যমিকের ফল প্রকাশচলতি বছরের ফেব্রুয়ারি মাসে মাধ্যমিক পরীক্ষা হয়েছিল। তারপর ৮৪ দিনের মাথায় ৮ মে, অর্থাৎ আজ প্রকাশিত হতে চলেছে মাধ্যমিকের ফলাফল। তাই শুক্রবার সকাল থেকেই পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে স্ট্রেস বাড়ছে। বুক ধুকপুক শুরু হয়েছে। তবে সত্যি বলতে, এই সময় টেনশন করার কোনও প্রয়োজন নেই। যা হওয়ার সেটা ৩ মাস আগেই হয়েছে। এখন শুধুই ফলাফল। তাই এখন শান্ত মনে রেজাল্টটা দেখে ফেলাই হবে বুদ্ধিমানের কাজ।
এখন প্রশ্ন হল, আজ সকালে ঠিক কখন প্রকাশিত হবে মাধ্যমিকের ফলাফল? কোন কোন ওয়েবসাইটে সেই ফল দেখা যাবে? আর সেই উত্তরটা দিয়ে রেখেছেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। তিনি জানিয়েছেন, আজ সকাল ৯টার সময় ফল ঘোষণা করবেন তিনি। তবে সেই সময় অনলাইনে ফলাফল দেখা যাবে না। তার জন্য আরও ১ ঘণ্টার অপেক্ষা। সকাল ১০টা থেকেই অনলাইনে দেখা যাবে ফল। আর সকাল সাড়ে দশটা নাগাদ পর্ষদের ক্যাম্প অফিস থেকে মার্কশিট দেওয়া শুরু হবে। এই সময়ই স্কুলগুলি তা সংগ্রহ করবে। তারপর স্কুল নিজের সুবিধামতো সময়ে সেটা পরীক্ষার্থীদের দিয়ে দেবে।
কোন কোন ওয়েবসাইটে দেখা যাবে ফল?
আজ একাধিক ওয়েবসাইটে ফল দেখা যাবে। যেমন ধরুন-
www.wbbsedata.com
www.wbbse.wb.gov.in
www.indiaresults.com
www.results.siksha
www.iResults.in
results.exambangla.com
https://results.marksbee.com
কীভাবে অনলাইনে দেখবেন ফল?
উপরের যে কোনও একটি ওয়েবসাইটে যান। তারপর নিজের নাম এবং রোল-নম্বর দিতে হবে। তাহলেই চোখের সামনে চলে আসবে ফলাফল। এভাবে সহজেই রেজাল্ট দেখা যেতে পারে।
স্কুলে কখন থেকে পাওয়া যাবে মার্কশিট?
কমিশন জানিয়েছে, তারা মোটামুটি সকাল সাড়ে ১০টা থেকে স্কুলগুলিকে মার্কশিট দেবে। তারপর নিজেদের জরুরি কাজ মিটিয়ে মার্কশিট পড়ুয়াদের মধ্যে বিতরণ করবে। যদিও স্কুলের পক্ষ থেকে কখন মার্কশিট দেওয়া হবে, সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
মাথায় রাখতে হবে, ২০২৬ সালে বিধানসভা নির্বাচন ছিল। তাই পরীক্ষা এগিয়ে আনা হয়। এবারে পরীক্ষা দিয়েছিল ৯ লক্ষ পরীক্ষার্থী। ২০২৫ সালে এই পরীক্ষায় পাশের হার ছিল ৮৫.৫৬। এখন দেখার, এবার পাশের হার ঠিক কত হয়।