WBBSE Madhyamik Result 2026: মাধ্যমিকে পাশের হারে একনম্বরে কালিম্পং, কলকাতার কী পরিস্থিতি?

প্রকাশিত হল মাধ্যমিক পরীক্ষার ফল । পরীক্ষা শেষ হওয়ার ৮৫ দিনের মাথায় প্রকাশিত হচ্ছে রেজাল্ট । ফলপ্রকাশ করেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। ২৩ জেলার মধ্যে কালিম্পংয়ে পাশের হার সবচেয়ে বেশি ৯৫.১০ শতাংশ ৷ দ্বিতীয় স্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর। পাশের হার ৯৪.৮২ শতাংশ, তৃতীয় স্থানে কলকাতা ৯২.৩১ শতাংশ। চতুর্থ স্থানে রয়েছে পশ্চিম মেদিনীপুর, পাশের হার ৯১.৪০ শতাংশ ৷

Advertisement
 মাধ্যমিকে পাশের হারে একনম্বরে কালিম্পং, কলকাতার কী পরিস্থিতি?মাধ্যমিকে পাশের হারে সবচেয়ে এগিয়ে কালিম্পং

প্রকাশিত হল মাধ্যমিক পরীক্ষার ফল । পরীক্ষা শেষ হওয়ার ৮৫ দিনের মাথায় প্রকাশিত হচ্ছে রেজাল্ট । ফলপ্রকাশ করেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। ২৩ জেলার মধ্যে  কালিম্পংয়ে পাশের হার সবচেয়ে  বেশি ৯৫.১০ শতাংশ ৷ দ্বিতীয় স্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর। পাশের হার ৯৪.৮২ শতাংশ, তৃতীয় স্থানে কলকাতা ৯২.৩১ শতাংশ। চতুর্থ স্থানে রয়েছে পশ্চিম মেদিনীপুর, পাশের হার ৯১.৪০ শতাংশ ৷

পর্ষদ জানিয়েছে এবার মেধাতালিকায় মোট ১৩১ জন রয়েছে ১৩১ জন রয়েছে। এ বছর রাজ্যজুড়ে বিভিন্ন কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ছিল মোট ৯ লক্ষ ৭১ হাজার ৩৪০ জন পড়ুয়া । এর মধ্যে ছাত্রের সংখ্যা ৪ লক্ষ ২৬ হাজার ৭৩৩ জন ৷ ছাত্রী ৫ লক্ষ ৪৪ হাজার ৬০৬ জন এবং একজন রূপান্তরকামী পরীক্ষার্থী রয়েছেন ৷

এবারের মাধ্যমিকে প্রথম স্থানে রয়েছে উত্তর দিনাজপুরের অভিরূপ ভদ্র, পেয়েছে ৬৯৮ নম্বর। সারদা বিদ্যামন্দির থেকে পরীক্ষা দিয়েছিল অভিরূপ। মোট  ৯৯.৭১ শতাংশ নম্বর পেয়েছে।  এই বছর সামগ্রিকভাবে পাশের হার ৮৬.৮৩ শতাংশ। গত বছর পাশের হার ছিল ৮৬.৫৬ শতাংশ। ৯০-১০০ শতাংশ পেয়েছে ১.৪৬ শতাংশ পরীক্ষার্থী। ৮০-৯০ শতাংশ পেয়েছে ২.৮৯ শতাংশ পরীক্ষার্থী। ৭০-৮০ শতাংশ পেয়েছে ৯.৬৪ শতাংশ পরীক্ষার্থী। প্রথম দশে জায়গা পেয়েছেন ১৩১ জন। এর মধ্যে ১০৩ জন ছাত্র ও ২৮ জন ছাত্রী।

পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় কৃতী ছাত্রছাত্রীদের অভিনন্দন জানিয়ে বলেন, 'অত্যন্ত দ্রুততার সঙ্গে এবং নির্ভুলভাবে এবার ফলাফল প্রকাশ করা সম্ভব হয়েছে। পাসের হার ও মেধা তালিকার বিন্যাস প্রমাণ করে যে পড়াশোনার মান জেলাগুলিতেও সমানভাবে উন্নত হচ্ছে।' আজ সকাল সাড়ে দশটা থেকে সংশ্লিষ্ট ক্যাম্প অফিসগুলি থেকে মার্কশিট বিতরণ শুরু হয়েছে। বিকেলের মধ্যেই অনেক পরীক্ষার্থী নিজের স্কুল থেকে হাতে পেয়ে যাবে অরিজিনাল মার্কশিট ও সার্টিফিকেট।

Advertisement

POST A COMMENT
Advertisement