কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট পদে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। WBMSC recruitment 2026: দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ? সেক্ষেত্রে West Bengal Municipal Service Commission এ মিলতে পারে চাকরির সুযোগ। সংস্থার তরফে কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট পদে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রাজ্যের বিভিন্ন আঞ্চলিক দফতরে নিয়োগ করা হবে। সরকারি সূত্রে খবর, মোট ১৩টি শূন্যপদে নিয়োগ করা হবে। রাজ্যের ১৩টি রিজিওনাল অফিসে পোস্টিং। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার চাকরিপ্রার্থীদের জন্য দুর্দান্ত সুযোগ বলে মনে করা হচ্ছে
শিক্ষাগত যোগ্যতা(Educational Qualification)
কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করার জন্য প্রার্থীদের ন্যূনতম দ্বাদশ শ্রেণি পাশ হতে হবে। এর পাশাপাশি কম্পিউটার অ্যাপ্লিকেশনে ডিপ্লোমা থাকা বাধ্যতামূলক। অর্থাৎ যারা উচ্চমাধ্যমিক পাশের পরে কম্পিউটার সংক্রান্ত প্রশিক্ষণ নিয়েছেন, তাঁরা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন।
বয়সসীমা(Age Criteria)
আবেদনকারীদের বয়স সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে। নির্দিষ্ট সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা বয়সে ছাড় পেতে পারেন বলে জানা গিয়েছে।
বেতন কাঠামো(West Bengal Municipal Job Salary)
সিলেকসন হলে মাসে ২২,৭০০ টাকা থেকে শুরু হয়ে ৫৮,৫০০ টাকা পর্যন্ত স্যালারি পাবেন। সরকারি বেতনক্রম অনুযায়ী ধাপে ধাপে এই বেতন বৃদ্ধি পাবে। ফলে স্থায়ী ও নিরাপদ আয়ের সুযোগ থাকছে বলেই মনে করছেন চাকরিপ্রার্থীরা।
কীভাবে নিয়োগ(Municipal Job Selection Process)
একাধিক ধাপের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। প্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হবে। তার পরে থাকবে কম্পিউটার দক্ষতা যাচাইয়ের জন্য বিশেষ পরীক্ষা। সবশেষে ব্যক্তিত্ব মূল্যায়নের জন্য পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ নেওয়া হবে। এই তিনটি ধাপের ফলাফল মিলিয়েই চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে বলে কমিশনের তরফে জানানো হয়েছে।
আবেদন পদ্ধতি(Apple Here)
সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে। নির্দিষ্ট ফর্ম পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করতে হবে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১৭ এপ্রিল। আবেদন করতে গিয়ে প্রার্থীদের ২০০ টাকা ফি জমা দিতে হবে।
কবে এবং কোথায় লিখিত পরীক্ষা হবে, সে সম্পর্কে বিস্তারিত তথ্য পরে জানানো হবে। সংশ্লিষ্ট সমস্ত আপডেট কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটেই প্রকাশ করা হবে। তাই আবেদনকারীরা অবশ্যই নিয়মিত ওয়েবসাইটে নজর রাখুন।