WBSETCL Recruitment 2026: মিনিমাম মাইনে ৫০ হাজার টাকা! ইন্টারভিউ দিয়েই রাজ্য বিদ্যুৎ দফতরে চাকরি, রইল Link

রাজ্য বিদ্যুৎ দফতরে চাকরির সুযোগ। মাইনে ৫০ হাজার দিয়ে শুরু। কীভাবে অ্যাপ্লাই? লিঙ্ক কী? জেনে নিন।

Advertisement
মিনিমাম মাইনে ৫০ হাজার টাকা! ইন্টারভিউ দিয়েই রাজ্য বিদ্যুৎ দফতরে চাকরি, রইল Linkরাজ্য বিদ্যুৎ দফতরে চাকরি
হাইলাইটস
  • রাজ্য বিদ্যুৎ দফতরে চাকরির সুযোগ
  • মাইনে ৫০ হাজার দিয়ে শুরু
  • কীভাবে অ্যাপ্লাই? লিঙ্ক কী?

অনেকেই সরকারি চাকরি করবেন বলে মনে করেন। তাঁদের লক্ষ্য থাকে সেই দিকেই। আর তেমনই সেরা চাকরির সুযোগ অনেছে রাজ্যের বিদ্যুৎ বণ্টন সংস্থা বা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (WBSETCL)। এই সংস্থার তিনটি শূন্য়পদে নিয়োগ করা হবে। সেই মতো রাজ্যের বিদ্যুৎ বন্টন সংস্থার তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। 

কোন কোন পদে নিয়োগ হবে? 
ইতিমধ্যেই শূন্যপদ সংক্রান্ত বিজ্ঞপ্তি সামনে এসেছে। সেখান থেকে জানা গিয়েছে, ইনফরমেশন টেকনোলজি হেড, চিফ মেডিক্যাল অফিসার এবং স্পেশাল সিকিউরিটি পদে কর্মী নিয়োদ করা হবে। এই তিনটি পদেই হবে নিয়োগ। আর এই সব পদে বেতনও মিলবে অনেকটাই। 

কত টাকা বেতন হবে? 
কলকাতায় বেসরকারি চাকরির পে স্ট্রাকচার নিয়ে অনেকেরই অভিযোগ রয়েছে। যদিও সরকারি চাকরির ক্ষেত্রে কিন্তু বিষয়টা একবারেই তেমন নয়। এই রাজ্যের সরকারি চাকরিতে মাইনে মোটের উপর ঠিক ঠাকই। আর WBSETCL-এর চাকরিও এর বাইরে নয়। এখানেও দারুণ মাইনে পেতে পারেন। 

এক্ষেত্রে মাসিক মাইনে ৫০,০০০ থেকে ৭০,০০০ টাকা হতে পারে। অন্যদিকে আইটি হেডের মাইনে আবার অনেকটাই বেশি। এক্ষেত্রে ৪৭,৩০০ টাকা থেকে ২,০৪,৫০০ টাকা পর্যন্ত মাইনে পাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া মিলবে অন্যান্য ভাজা। 

কতদিন আবেদন করা যাবে? 
এই পদগুলির জন্য ইতিমধ্যেই আবেদন শুরু হয়ে গিয়েছে। আবেদন করা যাবে ৩০ জুন পর্যন্ত। 

কী যোগ্যতা লাগবে? 
এই সব পদের জন্য শুধু শিক্ষাগত যোগ্যতা থাকলেই হবে না, বরং পেশাগত যোগ্যতাও লাগবে। আর সেই সকল যোগ্যতা সম্পর্কে বিস্তারিত লেখা রয়েছে নোটিফিকেশনে। এক্ষেত্রে পদ অনুযায়ী প্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমা ৫৫,৬২ এবং ৬৬ বছর। তবে সংরক্ষতিত প্রার্থীরা বয়সের নির্দিষ্ট ছাড় পাবেন। 

কীভাবে নিয়োগ হবে? 
এই সব পদে নিয়োগের জন্য ইন্টারভিউ হবে। সেখানে পাস করলেই পাবেন কাজ। সেই সঙ্গে নিশ্চয়তাও পাবেন। এক্ষেত্রে সল্টলেকেট বিদ্য়ুৎ ভবনেই ইন্টারভিউ হবে। 

আবেদন করার রাস্তা https://www.wbsetcl.in/- ওয়েবসাইটে যান। সেখানে গিয়ে অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করে নিন। তারপর নির্দিষ্ট স্টেশনে পাঠিয়ে দিন। তাহলেই কাজ হবে। নির্দিষ্ট দিনে ঠিক ঠাক ইন্টারভিউ দিলেই পেয়ে যাবেন চাকরি। 

Advertisement


 

 

POST A COMMENT
Advertisement