Madhyamik And HS Exam Date: ২০২৭ সালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা পিছোল, কবে শুরু? সম্ভাব্য দিনক্ষণ রইল

জনগণনার জন্য পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা। এ বারের মাধ্যমিক পরীক্ষা হবে মার্চ মাসে। পরীক্ষা শেষের ২ দিনের মাথাতেই শুরু হবে উচ্চমাধ্যমিক।

Advertisement
২০২৭ সালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা পিছোল, কবে শুরু? সম্ভাব্য দিনক্ষণ রইলমাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার দিন পিছোল
হাইলাইটস
  • পিছিয়ে গেল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা
  • এ বারের মাধ্যমিক পরীক্ষা হবে মার্চ মাসে
  • ২ দিনের মাথাতেই শুরু হবে উচ্চমাধ্যমিক

অনুমান ছিলই, এ বার আনুষ্ঠানিক ভাবে জানিয়ে দিলেন রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন। জনগণনার জন্য পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা। এ বারের মাধ্যমিক পরীক্ষা হবে মার্চ মাসে। পরীক্ষা শেষের ২ দিনের মাথাতেই শুরু হবে উচ্চমাধ্যমিক। 

মাধ্যমিক পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ ২ মার্চ। পরীক্ষা চলবে ১৬ মার্চ পর্যন্ত। ঠিক তার ২ দিনের মাথায়, অর্থাৎ ১৯ মার্চ শুরু হতে পারে উচ্চমাধ্যমিক পরীক্ষা। ১২ এপ্রিল শেষ হবে। 

তবে স্কুল শিক্ষামন্ত্রী জানিয়েছেন, এটাই চূড়ান্ত নির্ঘণ্ট নয়। কারণ এই প্রস্তাব পাঠানো হয়েছে রাজ্যে মুখ্যসচিবের কাছে। সেখান থেকে অনুমোদন এলে তবেই ঘোষণা করা হবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার চূড়ান্ত দিনক্ষণ। 

উল্লেখ্য, জনগণনার দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে ২৫ জানুয়ারি। তা চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। এরপর ৫ মার্চ পর্যন্ত চলবে সংশোধনীর কাজও। ফলে বোর্ডের তরফে দেওয়া ১৫ ফেব্রুয়ারি মাধ্যমিক শুরুর প্রক্রিয়া বাতিল করা হচ্ছে। 

আগেই মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছিল, মাধ্যমিকের সূচি ১৫ দিন পিছিয়ে দেওয়া হবে। সেই মতো এ বার ২ মার্চ ধার্য হল মাধ্যমিকের সম্ভাব্য তারিখ। উচ্চমাধ্যমিকের সম্ভাব্য তারিখ ১৯ মার্চ। আপাতত বোর্ডের সূচি নবান্নে পাঠানো হয়েছে। সর্বসম্মত ভাবে সিদ্ধান্ত হলে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে।

 

POST A COMMENT
Advertisement