কনস্টেবল পদে বয়স, যোগ্যতা, শারীরিক সক্ষমতা ও পরীক্ষার বিস্তারিত জেনে নিন। WB Police Constable: সোমবার রাজ্য বাজেট পেশ করেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। সেখানে পুলিশে মোট ২০ হাজার শূন্যপদে নিয়োগের প্রস্তাব রাখা হয়। কনস্টেবল নিয়োগের বিষয়টিকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী কয়েক মাসের মধ্যেই পশ্চিমবঙ্গ পুলিশের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে বলে প্রশাসনিক সূত্রের খবর।
রাজ্যের সরকারি চাকরির এমনিতেই কদর আছে। পুলিশ কনস্টেবলের চাকরি বেশ পরিশ্রমসাধ্য। তা সত্ত্বেও এর প্রতি অনেকেরই আকর্ষণ আছে। প্রচুর খাটনি থাকলেও স্থায়ী চাকরি এবং সামাজিক মর্যাদা আছে। তবে শুধু বিজ্ঞপ্তি প্রকাশ হলেই তো চাকরি হবে না। পরীক্ষার বৈতরণী পাশ হতে হবে। এর জন্য আগে থেকেই প্রস্তুতি নেওয়া জরুরি। কারণ লিখিত পরীক্ষার পাশাপাশি শারীরিক সক্ষমতা পরীক্ষাও এখানে গুরুত্বপূর্ণ।
আসুন, দেখে নেওয়া যাক সম্ভাব্য WB Police Constable Eligibility Criteria 2026:
পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদে নির্দিষ্ট বয়সসীমা আছে
ন্যূনতম বয়স: 18 বছর
পুরুষদের সর্বোচ্চ বয়স: 30 বছর
মহিলাদের সর্বোচ্চ বয়স: 30 বছর
SC/ST (পশ্চিমবঙ্গ): 5 বছর
OBC (পশ্চিমবঙ্গ): 3 বছর
পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ বা ভারতের স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক (Madhyamik) পাশ হতে হবে।
বাংলা ভাষা পড়া, লেখা ও বলা জানা বাধ্যতামূলক।
দার্জিলিং ও কালিম্পং-এর পার্বত্য অঞ্চলের স্থায়ী বাসিন্দাদের ক্ষেত্রে কিছু ছাড় রয়েছে।
অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।
বৈধ সরকারি পরিচয়পত্র থাকা আবশ্যক।
গোর্খা /গাড়োয়ালি / রাজবংশী / ST: উচ্চতা 160 সেমি, ওজন 53 কেজি, বুক 76 সেমি (5 সেমি বাড়বে শ্বাস নিলে)
অন্যান্য: উচ্চতা 167 সেমি, ওজন 57 কেজি, বুক 78 সেমি (5 সেমি প্রসারণ)
গোর্খা / ST: উচ্চতা 152 সেমি, ওজন 45 কেজি
অন্যান্য: উচ্চতা 160 সেমি, ওজন 49 কেজি
পুরুষ: 1600 মিটার দৌড় 6 মিনিট 30 সেকেন্ডে
মহিলা: 800 মিটার দৌড় 4 মিনিটে
পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পরীক্ষায় মোট 85 নম্বরের লিখিত পরীক্ষা হয়।
প্রতিটি প্রশ্ন 1 নম্বর
ভুল উত্তরে 0.25 নেগেটিভ মার্কিং
General Awareness (25 নম্বর): ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, কারেন্ট অ্যাফেয়ার্স, পশ্চিমবঙ্গ সম্পর্কিত তথ্য
Mathematics (25 নম্বর): শতাংশ, লাভ-ক্ষতি, গড়, সময় ও কাজ ইত্যাদি
Reasoning (25 নম্বর): কোডিং-ডিকোডিং, সিরিজ, লজিক্যাল প্রশ্ন
English (10 নম্বর): গ্রামার, ভোকাবুলারি, কম্প্রিহেনশন
লিখিত ও শারীরিক পরীক্ষায় কোয়ালিফাই করলে 15 নম্বরের ইন্টারভিউ নেওয়া হয়।
অর্থাৎ পরীক্ষার মক টেস্টের পাশাপাশি এখন থেকেই দৌড় প্র্যাকটিস করতে হবে। সাড়ে ৬ মিনিটে ১,৬০০ মিটার কিন্তু মোটেও সহজ নয়। রাজ্য পুলিশের এক কনস্টেবল জানালেন, সপ্তাহে ২ দিন ওজন নিয়ে ব্যায়াম এবং ২ দিন দৌড় অভ্যাস করতে হবে। একদিন ধীরে ধীরে লম্বা দূরত্ব। অপর দিন দ্রুত, ঘড়ি ধরে, ঠিক পরীক্ষার মতো। সেই সঙ্গে পর্যাপ্ত ঘুম, প্রোটিন গ্রহণেও জোর দিতে হবে বলে জানালেন। রিকভারিও গুরুত্বপূর্ণ। প্রতিদিন দৌড়লে ইম্প্রুভমেন্ট হবে না। এই সবের সঙ্গেই মক টেস্টও প্র্যাকটিস করতে হবে। তবেই সুযোগ মিলতে পারে রাজ্য পুলিশে।