West Bengal Police Recruitment: পুলিশে চাকরি পেতে চান? লিখিত পরীক্ষার প্রস্তুতি থেকে দৌড়, কোন বিষয়ে কতটা জোর দেবেন?

পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশে কনস্টেবল পদে চাকরি পাওয়ার স্বপ্ন দেখেন অনেকেই। কিন্তু শুধু বই পড়লেই হবে না। লিখিত পরীক্ষা, শারীরিক মাপজোক এবং দৌড়; প্রতিটি ধাপের জন্য আলাদা প্রস্তুতি দরকার।

Advertisement
পুলিশে চাকরি পেতে চান? লিখিত পরীক্ষার প্রস্তুতি থেকে দৌড়, কোন বিষয়ে কতটা জোর দেবেন?প্রতিটি ধাপের জন্য আলাদা প্রস্তুতি দরকার।
হাইলাইটস
  • পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশে কনস্টেবল পদে চাকরি পাওয়ার স্বপ্ন দেখেন অনেকেই।
  • লিখিত পরীক্ষা, শারীরিক মাপজোক এবং দৌড়; প্রতিটি ধাপের জন্য আলাদা প্রস্তুতি দরকার।

পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশে কনস্টেবল পদে চাকরি পাওয়ার স্বপ্ন দেখেন অনেকেই। কিন্তু শুধু বই পড়লেই হবে না। লিখিত পরীক্ষা, শারীরিক মাপজোক এবং দৌড়; প্রতিটি ধাপের জন্য আলাদা প্রস্তুতি দরকার। শুরু থেকেই পরিকল্পনা করে এগোলে সাফল্যের সম্ভাবনা বাড়ে।

প্রথমে বুঝে নিতে হবে পরীক্ষার ধরন। ২০২৪ সালের নিয়োগবিধি অনুযায়ী, কনস্টেবল পদে লিখিত পরীক্ষা হয় ওএমআর শিটে। মোট ৮৫ নম্বরের পরীক্ষা। সময় এক ঘণ্টা। প্রতিটি ভুল উত্তরের জন্য সংশ্লিষ্ট প্রশ্নের বরাদ্দ নম্বরের এক-চতুর্থাংশ কাটা যায়। এর পরে রয়েছে শারীরিক মাপজোক (PMT), শারীরিক সক্ষমতার পরীক্ষা (PET) এবং ১৫ নম্বরের ইন্টারভিউ। লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের নম্বর মিলিয়েই চূড়ান্ত মেধাতালিকা তৈরি হয়।

প্রস্তুতির প্রথম ধাপ হওয়া উচিত সাধারণ জ্ঞান। ভারতের ইতিহাস, ভূগোল, সংবিধান, বিজ্ঞান, সাম্প্রতিক ঘটনা এবং পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ তথ্য নিয়মিত পড়ুন। প্রতিদিন খবরের কাগজ পড়ার অভ্যাস করুন। অঙ্কে জোর দিন শতকরা, লাভ-ক্ষতি, অনুপাত, গড়, সুদ এবং সময়-দূরত্বের মতো অধ্যায়ে। পাশাপাশি ইংরেজির প্রাথমিক ব্যাকরণ, শব্দভাণ্ডার এবং রিজনিংয়ের অনুশীলন করুন। সপ্তাহে অন্তত দু’টি মক টেস্ট দিলে সময় ব্যবস্থাপনা ও ভুলের জায়গা বোঝা সহজ হবে।

শুধু লিখিত পরীক্ষায় ভাল নম্বর পেলেই হবে না। পুরুষদের ১,৬০০ মিটার দৌড় ৬ মিনিট ৩০ সেকেন্ডে শেষ করতে হয়। মহিলা প্রার্থীদের ৮০০ মিটার দৌড়ের সময়সীমা ৪ মিনিট। তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে ৮০০ মিটার দৌড়ের সময়সীমা ৩ মিনিট ৩০ সেকেন্ড। তাই প্রথম থেকেই ধীরে ধীরে দৌড়ের অভ্যাস গড়ুন। হঠাৎ অতিরিক্ত অনুশীলন করে চোট পাওয়ার ঝুঁকি নেবেন না।

সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিয়োগের বিজ্ঞপ্তি ভালো করে পড়ুন। বয়স, শিক্ষাগত যোগ্যতা, উচ্চতা ও অন্যান্য শারীরিক মাপকাঠি মিলিয়ে নিন। এসআই পদের পরীক্ষার নিয়ম কনস্টেবলের থেকে আলাদা। তাই পদ অনুযায়ী প্রস্তুতি নিন। সরকারি বিজ্ঞপ্তি দেখুন WBPRB-র ওয়েবসাইটে।  

Advertisement

 

POST A COMMENT
Advertisement