মাধ্যমিক পরীক্ষার ৮৪ দিনের মাথায় রেজাল্ট প্রকাশ করল পর্ষদ। এই বছর প্রথম ১০-এর মেধাতালিকায় মোট ১৩১ জন পড়ুয়া স্থান করে নিয়েছেন। এই পড়ুয়ারা মোট ৮৪টি স্কুলের ছাত্র-ছাত্রী। মেধা তালিকায় জায়গা পাওয়া পড়ুয়াদের মধ্যে ১০৩ জন ছাত্র ও ২৮ জন ছাত্রী। প্রথম হওয়া রায়গঞ্জের অভিরূপ ভদ্র পেয়েছেন ৯৯.৭১ শতাংশ নম্বর। অন্যদিকে, মেধাতালিকায় ১০ নম্বরে থাকা পড়ুয়ারা পেয়েছে ৯৮.২৫ শতাংশ।
131 Students In Merit List Of West Bengal Madhyamik Result 2026