মাধ্যমিক ২০২৬-এর ফল প্রকাশ হয়ে গেল। প্রথম হয়েছেন অভিরূপ ভদ্র। তাঁর প্রাপ্ত নম্বর ৬৯৮। তিনি উত্তর দিনাজপুরের রায়গঞ্জের সারদা বিদ্যামন্দিরের ছাত্র। দ্বিতীয় স্থানে রয়েছেন বীরভূমের প্রিয়তোষ মুখোপাধ্যায়। তাঁর প্রাপ্ত নম্বর ৬৯৬। তিনি সরোজিনী দেবী শিশুমন্দির হাইস্কুলের ছাত্র। ৬৯৫ পেয়ে তৃতীয় স্থান অর্জন করেছেন তিনজন। তৃতীয় স্থানে রয়েছেন দক্ষিণ ২৪ পরগনা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের সৌর জানা, বাঁকুড়া খ্রিস্টিয়ান কলেজিয়েট স্কুলের মৈনাক মণ্ডল, পূর্ব মেদিনীপুরে রামকৃষ্ণ শিক্ষামন্দিরের অঙ্কনকুমার জানা। ৬৯৪ নম্বর পেয়ে চতুর্থ স্থান অর্জন করেছেন পূর্ব মেদিনীপুরের ছত্রি বিবেকানন্দ বিদ্যামন্দিরের অরিজিৎ বর, বাঁকুড়া জেলা স্কুলের রোম কর্মকার, রায়গঞ্জের সারদা বিদ্যামন্দির সৌদীপ দাস, রায়গঞ্জের করোনেশন হাই স্কুলের সোহম জোয়ারদার।
West Bengal Madhyamik Result 2026 Merit List