Advertisement

কোনও সরকারি স্কুল PPP Model এ চালানো হবে না, ঠিক কী বললেন School Education Minster Dipak Barman? দেখুন

কোনও সরকারি বা সরকারপোষিত স্কুল পিপিপি মডেলে চালানো হবে বলে সিদ্ধান্ত হয়নি, এমনই জানালেন রাজ্যের স্কুলশিক্ষামন্ত্রী দীপক বর্মন। তিনি বলেন, 'পিপিপি মডেলে একটিও স্কুল চয়ন করা হয়নি। বা এ ধরনের কোনও স্কুল চালানো হবে, এমন সিদ্ধান্তও হয়নি।' তবে তিনি দাবি করেন, প্রাথমিক, উচ্চপ্রাথমিক বা মাধ্যমিক-উচ্চমাধ্যমিক বিদ্যালয় মিলিয়ে প্রায় ৯৩৩টি বিদ্যালয় গত ২০ বছরে বিভিন্ন সময় কাজ করা বন্ধ করেছে। তার অন্যতম কারণ পড়ুয়াশূন্য হয়ে পড়া। মন্ত্রী বলেন, 'বিগত ২০ বছর থেকে সর্বশেষ ৫ বছরে কোনও পড়ুয়া ভর্তি হয়নি, এমন স্কুলের সংখ্যা অনেক। এই সব স্কুলের সম্পত্তি প়ড়ে থেকে থেকে নষ্ট হয়ে যাচ্ছে। তাদের স্কুলভবন, জমি, মাঠের পরিমাণ কোথায় কত, তা খতিয়ে দেখতেই একটি কমিটি তৈরি করা হয়েছে।'

School Education Minster Dipak Barman Reaction On West Bengal School with Zero Students And PPP Model

Advertisement
POST A COMMENT