Agnimitra Paul : অগ্নিমিত্রার গাড়ি লক্ষ্য করে পাথর, ভাঙল কাচ; TMC-র বিরুদ্ধে অভিযোগ বিজেপি প্রার্থীর

এদিন বানপুরের রহমতনগর এলাকায় একাধিক বুথ পরিদর্শনে গিয়েছিলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। একটি বুথ ঘুরে দেখার পর তিনি পরবর্তী গন্তব্যে রওনা দিচ্ছিলেন।

Advertisement
অগ্নিমিত্রার গাড়ি লক্ষ্য করে পাথর, ভাঙল কাচ; TMC-র বিরুদ্ধে অভিযোগ বিজেপি প্রার্থীর   অগ্নিমিত্রার গাড়িতে হামলা
হাইলাইটস
  • প্রথম দফার ভোটে উত্তপ্ত আসানসোল
  • সেখানকার রহমতনগর এলাকায় বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের গাড়িতে হামলা

প্রথম দফার ভোটে উত্তপ্ত আসানসোল। সেখানকার রহমতনগর এলাকায় বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের গাড়িতে হামলা। যার জেরে এলাকায় উত্তেজনা ছড়ায়। 

এদিন বানপুরের রহমতনগর এলাকায় একাধিক বুথ পরিদর্শনে গিয়েছিলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। একটি বুথ ঘুরে দেখার পর তিনি পরবর্তী গন্তব্যে রওনা দিচ্ছিলেন। সেই সময় তাঁর গাড়ির পিছন দিক থেকে একটি বড় পাথর ছোড়া হয় বলে অভিযোগ। যার ফলে গাড়ির পেছনের কাচ ভেঙে যায়। 

সেই সময় গাড়ির সামনের সিটে বসেছিলেন অগ্নিমিত্রা। তবে তিনি জখম হননি। গাড়ির পিছনে বসে থাকা তাঁর নিরাপত্তারক্ষী ও ব্যক্তিগত সহকারীর গায়ে কাচের টুকরো লাগে। তাঁরা জখম হন। 

ঘটনা নিয়ে বিজেপি প্রার্থী জানান, তিনি একটি বুথ থেকে ফিরে অন্য একটি বুথে যাচ্ছিলেন। সেই সময় হামলা করা হয়। তাঁর কথায়, '২০২১ সালেও এই রহমতনগর এলাকায় আমার উপর হামলা হয়েছিল। এবারও হয়েছে। এগুলো সব মুসলিম এলাকা। তৃণমূল ভাবছে আমার উপর হামলা করে মুসলিম এলাকায় আমাকে ঢুকতে দেবে না। কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভুল। যতই হামলা করুক না কেন, আমি যাব। তারাও তো আমার ভোটার। আমাকে ভয় দেখানো যাবে না।' 

এদিকে ঘটনার পরই বিষয়টি হিরাপুর থানায় জানানো হয়। খবর পেয়ে সিনিয়র পুলিশ আধিকারিকরা অতিরিক্ত বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। 

POST A COMMENT
Advertisement