ভবানীপুরের রিটার্নিং অফিসার শুভেন্দু-ঘনিষ্ঠ, অভিযোগ তৃণমূলের; বদলির দাবি

তৃণমূলের দাবি, সুরজিৎ রায় আগে নন্দীগ্রামের দুই নম্বর ব্লকের বিডিও হিসেবে কর্মরত ছিলেন। সেই সূত্রে তাঁর সঙ্গে শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠতা রয়েছে। তাই ভবানীপুরে তিনি থাকলে পক্ষপাতমূলক আচরণ করতে পারেন।

Advertisement
ভবানীপুরের রিটার্নিং অফিসার শুভেন্দু-ঘনিষ্ঠ, অভিযোগ তৃণমূলের; বদলির দাবি মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী
হাইলাইটস
  • ভবানীপুর বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ
  • অভিযোগ তৃণমূল কংগ্রেসের

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ। অভিযোগ তৃণমূল কংগ্রেসের। সেই রিটার্নিং অফিসার সুরজিৎ রায়কে বদলির দাবিতে নির্বাচন কমিশনকে চিঠি রাজ্যের শাসকদলের। 

তৃণমূলের দাবি, সুরজিৎ রায় আগে নন্দীগ্রামের দুই নম্বর ব্লকের বিডিও হিসেবে কর্মরত ছিলেন। সেই সূত্রে তাঁর সঙ্গে শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠতা রয়েছে। তাই ভবানীপুরে তিনি থাকলে পক্ষপাতমূলক আচরণ করতে পারেন। যাতে সুবিধা মিলতে পারে রাজ্যের বিরোধী দলনেতার। সেজন্য তাঁর বদলির প্রয়োজন। প্রসঙ্গত, শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম এবং ভবানীপুর- দুই কেন্দ্র থেকেই বিজেপির প্রার্থী। ভবানীপুরে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। 

এর আগেই তৃণমূল কংগ্রেস সুরজিৎ রায়ের বদলির দাবি জানিয়ে মুখ্যসচিবের কাছে তিনটি বিকল্প নাম প্রস্তাব করেছিল। কিন্তু এখনও পর্যন্ত সেই বিষয়ে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ। এই বিষয়ে নির্বাচন কমিশন তৃণমূলের প্রতিনিধিদলকে জানিয়েছে, পক্ষপাতের অভিযোগ প্রমাণ করতে হলে দলকেই নির্দিষ্ট ও বিশ্বাসযোগ্য প্রমাণ দিতে হবে। তার মধ্যেই নির্বাচন কমিশনকে চিঠি দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। 

মুখ্য নির্বাচনী আধিকারিককে দেওয়া চিঠিতে তৃণমূল লিখেছে, 'তিনজন উপযুক্ত কর্মকর্তার একটি প্যানেল পাঠানো হলেও সুরজিৎ রায় এখনও ভবানীপুরের রিটার্নিং অফিসার পদে বহাল। এই বিষয়ে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। কোনও ব্যাখ্যাও দেওয়া হয়নি। এই পরিস্থিতি সাংবিধানিকভাবে অগ্রহণযোগ্য এবং বিপজ্জনক।' 

এর আগে এই সুরজিৎ রায়ের প্রসঙ্গে সরব হয়েছিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছিলেন, 'ইসি তাহলে কার ইশারায় চলছে? নন্দীগ্রামের বিডিও চলে আসছেন ভবানীপুরে। ৭৩ জন রিটার্নিং অফিসার বদল হয়েছেন। ব্যাকডোর থেকে খেলছেন কেন?'

POST A COMMENT
Advertisement