বাংলায় শেষদিনের প্রচারে এসে গ্যারান্টি দিলেন নরেন্দ্র মোদী। তিনি বলেন, 'BJP জমানায় কোনও ভারতীয় নাগরিক, যে ধর্মেরই হোন তিনি, তাঁদের সমস্যা হবে না। কিন্তু অনুপ্রবেশকারীদের ছাড়া হবে না। মতুয়া, নমশূদ্রদের বলছি, নাগরিকত্ব মিলবেই। সব কাগজ, অধিকার পাবেন, যা ভারতীয় নাগরিকেরা পান। এটা মোদীর গ্যারান্টি।'