কড়া কমিশন! প্রথম দফার ৪৮ ঘণ্টা আগে সরানো হল ৪ IPS

বাংলায় ভোটের আগে এখনও পর্যন্ত একাধিক আইপিএস, আইএএস অফিসারকে সরিয়েছে কমিশন। ওই অফিসারদের বিরুদ্ধে একাধিক নালিশ কমিশনের কাছে করেছিল বিরোধী দলগুলি। তাই পুরো বিষয় বিবেচনা করে একে একে তাঁদের সরিয়েছে নির্বাচন কমিশন।

Advertisement
কড়া কমিশন! প্রথম দফার ৪৮ ঘণ্টা আগে সরানো হল ৪ IPSসুনাীল অরোরা
হাইলাইটস
  • সরিয়ে দেওয়া হয়েছে কোচবিহার জেলার এসপি
  • সরানো হল এডিজি পশ্চিমাঞ্চল
  • প্রথম দফার ভোটের ঠিক ৪৮ ঘণ্টা আগে

স্বচ্ছ নির্বাচনের লক্ষ্যে প্রথম দফার ভোটের ঠিক ৪৮ ঘণ্টা আগে ৪ জন  IPS অফিসারকে সরিয়ে দিল  নির্বাচন কমিশন। সরানো হল এডিজি পশ্চিমাঞ্চল, ডায়মন্ডহারবার পুলিশ জেলার এসপি এবং কলকাতা পুলিশের ডিসি সাউথকে। 

সরিয়ে দেওয়া হয়েছে কোচবিহার জেলার এসপি-কেও। এই আইপিএস অফিসাররা নির্বাচন সম্পন্ন হওয়া পর্যন্ত নির্বাচনের সঙ্গে যুক্ত কোনও রকম পদে থাকতে পারবেন না, নির্দেশ দিয়ে জানিয়ে দিল নির্বাচন কমিশন।

কমিশনের নির্দেশিকা

বাংলায় ভোটের আগে এখনও পর্যন্ত একাধিক আইপিএস, আইএএস অফিসারকে সরিয়েছে কমিশন। ওই অফিসারদের বিরুদ্ধে একাধিক নালিশ কমিশনের কাছে করেছিল বিরোধী দলগুলি। তাই পুরো বিষয় বিবেচনা করে একে একে তাঁদের সরিয়েছে নির্বাচন কমিশন।

ইতিমধ্যেই সুরজিত্‍ কর পুরকায়স্থকে সরিয়ে দিয়েছে কমিশন। ২১-এর নির্বাচনে আর কোনও প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না তিনি। বুধবারই রাজ্যকে নির্দেশিকা দিয়ে জানায় কমিশন।

কমিশনের নির্দেশে নবান্ন থেকে নিরাপত্তা উপদেষ্টা সুরজিৎ কর পুরকায়স্থকে অপসারণের নির্দেশ দেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, নির্বাচন চলাকালীন এই পদের আর প্রয়োজনীয়তা নেই বলেই জানিয়েছে কমিশন। 


POST A COMMENT
Advertisement