SIR হিয়ারিংয়ে রিজেক্ট হয়েছেন? কী হবে? জানিয়ে দিল কমিশন

SIR-এর হিয়ারিং প্রক্রিয়াতেও আপনি রিজেক্ট হয়েছেন। মেলেনি নথি। সেক্ষেত্রেও আপনি নতুন করে আবেদন করার সুযোগ পাবেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, হিয়ারিংয়ে রিজেক্ট হলে ফের কী করবেন?

Advertisement
SIR হিয়ারিংয়ে রিজেক্ট হয়েছেন? কী হবে? জানিয়ে দিল কমিশনশুনানিতে নথি না মিললে কী করবেন?
হাইলাইটস
  • হিয়ারিংয়ে রিজেক্ট হলে কী করবেন?
  • নতুন করে আবেদন করা যাবে কি?
  • জানিয়ে দিল নির্বাচন কমিশন

ডেডলাইন ১৪ ফেব্রুয়ারি। সেদিনই প্রকাশিত হতে চলেছে SIR-এর চূড়ান্ত ভোটার তালিকা। ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে শুনানির প্রক্রিয়া। তারপরও অনেকেই বিভ্রান্ত। হিয়ারিংয়ে যাঁদের নথি সঠিক ভাবে মেলেনি, তাঁদের নাম বাদ পড়া প্রায় নিশ্চিত। সেক্ষেত্রে ২০২৬ সালে তাঁরা কি ভোট দিতেই পারবেন না? সমস্ত বিভ্রান্তি দূর করলেন পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। 

হিয়ারিংয়ে রিজেক্ট হলে কী করবেন?
মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, 'BLO বা ERO তো কারও নাম কাটতে পারে না। নাম বাদ দেওয়ার জন্য একটি প্রসিডিওর আছে। হিয়ারিংয়ের পর একটি স্পিকিং অর্ডার যাবে। সেখানে বলা থাকবে কেন নাম বাদ কেন।' এরপর একটি সেকেন্ড স্টেজ থাকবে বলে জানান মনোজ আগরওয়াল। তিনি বলেন, 'যোগ্য ভোটার হলে তাঁর নাম থাকবেই। যাঁরা যোগ্য নয়, তাঁদের নাম বাদ যাবে। এটাই স্পষ্ট। যদি হিয়ারিংয়ে আপনার কেস রিজেক্ট হয়, আপনি একটি অর্ডার পাবেন। জানানো হবে, কেন আপনার কেসটি রিজেক্ট করা হচ্ছে। তাতে যদি আপনার আপত্তি থাকে ফের আবেদন করতে পারবেন। BLO, AERO, ERO আইনগত ভাবে আপনাকে সাহায্য করবে। ডকুমেন্ট ভেরিফিকেশন হবে ইস্যুইং অথরিটি থেকে।'

চিকিৎসা বা পেশাগত কারণে রাজ্যের বাইরে থাকায় অনেকেই SIR শুনানিতে ডাক পেয়েও যেতে পারেননি। পরিবারের কারও তরফে হাজিরা দেওয়ার অনুমতি থাকলেও, সে সুযোগও হাতছাড়া হয়েছে অনেকের। সেক্ষেত্রেও ERO বা BLO নাম কেটে দিতে পারে না বলে জানিয়েছেন CEO, West Bengal. মুখ্য নির্বাচনী আধিকারিক বলেন, 'এটা প্রশাসনিক কোনও কাজ নয়। এটা সাংবিধানিক কাজ। যোগ্য ভোটার হলে তাঁর নাম থাকবেই। নির্বাচন কমিশন আপনাকে সাহায্য করবে, আপনি আবার আবেদন করতে পারবেন।'

চূড়ান্ত ভোটার তালিকায় নাম না থাকলে কী করবেন?
১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর, সেখানে কোনও ভোটারের নাম বাদ গেলে তিনি নাম তোলার সুযোগ পাবেন। প্রথমে জেলা নির্বাচনী আধিকারিক এবং পরে মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে নাম তোলার জন্য লিখিত আবেদন জানাতে হবে। ভোটের আগে নাম তুলতে হলে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের ১৫ দিনের মধ্যে ওই আবেদন করতে হবে। 

Advertisement


 

POST A COMMENT
Advertisement