Thalapathy Vijay Net Worth: ১০টি প্রাসাদ, ৬ কোটির সোনা, কত সম্পত্তি ভাবী মুখ্যমন্ত্রী বিজয়ের?

Thalapathy Vijay net worth: অভিনেতা থেকে রাজনীতিবিদ হয়েছিলেন থলপতি বিজয়। অনেকেই গেল গেল রব তুলেছিলেন। কিন্তু প্রথম নির্বাচনেই বাজিমাত। তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে বিপুল আসনে জিতেছেন।

Advertisement
১০টি প্রাসাদ, ৬ কোটির সোনা, কত সম্পত্তি ভাবী মুখ্যমন্ত্রী বিজয়ের?প্রথম নির্বাচনেই বাজিমাত। তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে বিপুল আসনে জিতেছেন।
হাইলাইটস
  • অভিনেতা থেকে রাজনীতিবিদ হয়েছিলেন থলপতি বিজয়।
  • তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে বিপুল আসনে জিতেছেন।
  • গাড়ি থেকে শুরু করে একাধিক প্রাসাদোপম বাড়ি, সব মিলিয়ে কার্যত রাজকীয় জীবন দক্ষিণী সুপারস্টারের।

Thalapathy Vijay net worth: অভিনেতা থেকে রাজনীতিবিদ হয়েছিলেন থলপতি বিজয়। অনেকেই গেল গেল রব তুলেছিলেন। কিন্তু প্রথম নির্বাচনেই বাজিমাত। তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে বিপুল আসনে জিতেছেন। মুখ্যমন্ত্রী হওয়া সময়ের অপেক্ষা। আর তার আগেই ফের চর্চায় দক্ষিণী সুপারস্টারের সম্পত্তির পরিমাণ। নির্বাচনী হলফনামা অনুযায়ী, কয়েকশো কোটি টাকার সম্পত্তি বিজয়ের। ব্যাঙ্ক ডিপোজিট, বিলাসবহুল গাড়ি থেকে শুরু করে একাধিক প্রাসাদোপম বাড়ি, সব মিলিয়ে কার্যত রাজকীয় জীবন দক্ষিণী সুপারস্টারের।

মোট সম্পত্তি
আয়-সম্পত্তির নিরিখে দেশের অন্যতম ধনী অভিনেতা থলপতি বিজয়। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী, তাঁর মোট স্থাবর ও অস্থাবর সম্পত্তির পরিমাণ প্রায় ৬৪৮ কোটি টাকা।  

দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা হিসেবে বহু বছর ধরেই বিপুল আয় করছেন বিজয়। ২০২৪-২৫ অর্থবর্ষে আয়কর রিটার্নে ১৮৪.৫৩ কোটি টাকার আয় দেখিয়েছেন। অর্থাৎ এক বছরেই প্রায় ২০০ কোটির কাছাকাছি আয় করেছেন।  

হলফনামা অনুযায়ী, বিজয়ের হাতে নগদ প্রায় ২ লক্ষ টাকা রয়েছে।

Thalapathy Vijay, the GOAT of Tamil cinema: His net worth, fees, earnings,  luxury cars and more
থলপতি বিজয়ের প্রাসাদোপম বাড়ি

ব্যাঙ্কে কত টাকা আছে?
তবে আসল চমক ব্যাঙ্কে জমা টাকায়। HDFC, ICICI, Axis Bank, SBI-সহ বিভিন্ন ব্যাঙ্কে তাঁর মোট ডিপোজিট প্রায় ২৩০ কোটি টাকা। এর পাশাপাশি রয়েছে ১০০ কোটি টাকার ফিক্সড ডিপোজিট। সাধারণ হিসেব ধরলে, এই ফিক্সড ডিপোজিট থেকেই দিনে প্রায় ২ লক্ষ টাকার কাছাকাছি সুদ পান বিজয়।

বিভিন্ন ব্যাঙ্কে তাঁর FD-র অঙ্ক নজরকাড়া। Indian Overseas Bank-এ ২৫ কোটি, SBI-তে ১৫ কোটি, Axis Bank-এ ৪০ কোটি এবং HDFC Bank-এ ২০ কোটি টাকার FD রয়েছে বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে।

শেয়ারে বিনিয়োগ
শুধু ব্যাঙ্কেই টাকা রাখেননি। শেয়ার বাজারেও বিনিয়োগ করেছেন TVK প্রধান। বিভিন্ন সংস্থার শেয়ারে তাঁর কয়েক লক্ষ টাকার বিনিয়োগ রয়েছে। সবচেয়ে বেশি টাকা লগ্নি করেছেন Jaya Naga Property Share এ। এছাড়া Indian Overseas এবং Sun Paper Mill এর শেয়ারেও তাঁর বিনিয়োগ রয়েছে। তবে তাঁর নামে কোনও LIC পলিসি বা পোস্ট অফিস সেভিংস নেই।

Advertisement

প্রচুর গাড়ি!
বিজয়ের দামী গাড়ির শখও আছে। কালেকশান দেখলেও চোখ কপালে উঠবে। BMW, Toyota Lexus, Toyota Vellfire-সহ নানা দামি গাড়ির মালিক। শুধু Lexus গাড়িটির দামই প্রায় ৩ কোটি টাকা। এছাড়াও রয়েছে প্রায় ২ কোটি টাকার একটি BMW। সত্যি বলতে প্রায় সব গাড়িই কোটি টাকার উপরে।

সোনা, হিরের ছড়াছড়ি
অভিনেতার সম্পত্তির তালিকায় রয়েছে কোটি কোটি টাকার সোনা ও হিরের গয়নাও। তাঁর নিজের নামে প্রায় ৬ কোটি টাকার গয়না রয়েছে। এর মধ্যে সোনা, রুপো এবং মূল্যবান অলঙ্কারও আছে। অন্যদিকে তাঁর স্ত্রীর কাছেও রয়েছে বিপুল পরিমাণ সোনা, রুপো ও হিরের গয়না।

১০টি বাড়ি
স্থাবর সম্পত্তির ক্ষেত্রেও পিছিয়ে নেই বিজয়। তাঁর নামে কৃষিজমি, একাধিক প্লট, বাণিজ্যিক সম্পত্তি এবং ১০টি বাড়ি ও ফ্ল্যাট রয়েছে। শুধু বাড়ি ও ফ্ল্যাটের মূল্যই প্রায় ১১৫ কোটি টাকা। এছাড়া বাণিজ্যিক সম্পত্তির মূল্য প্রায় ৮২ কোটি টাকা। 

POST A COMMENT
Advertisement