
পশ্চিমবঙ্গের দ্বিতীয় দফার ভোট ২৯ এপ্রিল। রাজ্যের পরবর্তী সরকার গঠন কোন দল করবে, কে হবেন পরবর্তী মুখ্যমন্ত্রী এই প্রশ্ন এখন সকলের মনে। টলিউড তারকারা সামিল হলেন 'ভোট-উৎসবে'। রইল ছবিতে।

তৃণমূল -কংগ্রেস সাংসদ তথা, অভিনেতা- প্রযোজক দেব ভোট দিলেন সাউথ সিটি ইন্টারন্যাশনাল স্কুলে।

ছেলে তৃষাণজিতকে সঙ্গে নিয়ে ভোট দিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

পরিচালক- বিধায়ক রাজ চক্রবর্তী ও টলিউড অভিনেত্রী শুভশ্রী চট্টোপাধ্যায় ভোট দিলেন একসঙ্গে। সকাল সকাল ভোট দিয়েই নিজের কেন্দ্র ব্যারাকপুরে যান রাজ।

বাবা- মায়ের সঙ্গে ভোটদান করতে গিয়েছিলেন টলিউড অভিনেত্রী তথা রাজ্যসভার নব নির্বাচিত সাংসদ কোয়েল মল্লিক।

মায়ের সঙ্গে এদিন ভোট দিলেন মিমি চক্রবর্তী। আগে তৃণমূল -কংগ্রেস সাংসদ ছিলেন মিমি। এরপর, নিজেই এই সদস্যপদ ছাড়তে চান তিনি।

নুসরত জাহান ও যশ দাশগুপ্ত একসঙ্গে ভোট দিলেন। এক সময়ে নুসরত ছিলেন তৃণমূল -কংগ্রেস সাংসদ। অন্যদিকে যশ প্রার্থী হয়েছিলেন বিজেপি-র হয়ে। তবে তিনি হেরে যান।

নিউ আলিপুরের এক কেন্দ্রে স্ত্রী- মোহনার সঙ্গে ভোট দিলেন সুপারস্টার জিৎ।

পরিবারের সঙ্গে বেহালায় ভোট দিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এক সময়ে শ্রাবন্তীও বিজেপি-র হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন। তবে পরাজিত হন।

আবির চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায় ও সোহিনী সরকার ভোট দিয়েছেন। এবছর প্রথমবার পরমব্রতকে দেখা যায় তৃণমূলের হয়ে প্রচার করতে।

অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেন নিজেদের পরিবারের সঙ্গে ভোট দিতে গিয়েছিলেন।

এবছর বরাহনগর কেন্দ্র থেকে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। ভোটের দিন হলুদ রঙা শাড়িতে দেখা গেল তাঁকে।