
বিজেপি রাজ্য সভাপতি, সাংসদ দিলীপ ঘোষবিজেপি রাজ্য সভাপতি, সাংসদ দিলীপ ঘোষ (Dilip Ghosh)-কে দার্জিলিঙে ফের কালো পতাকা দেখানো হল। অভিযোগ, গোর্খা জনমুক্তি মোর্চা (Gorkha Janmukti Morcha)-র প্রাক্তন প্রধান বিমল গুরুং (Bimal Gurung)-এর সদস্য-সমর্থকেরা এ কাজ করেছেন। মঙ্গলবার দিলীপ দলের কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য সেখানে গিয়েছিলেন।
আর সেই সময় তাঁকে কালো পতাকা দেখানো হয়। দেওয়া হয় বিজেপিবিরোধী স্লোগানও। এদিন কালো পতাকা দেখানো নিয়ে সাংবাদিকরা তাঁর প্রতিক্রিয়া জানতে চান।

এদিন এ প্রসঙ্গে দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, এটা আমাদের ওপর কোনও প্রভাব ফেলবে না। এখানে কিছু মানুষ রয়েছে যাঁরা নিজেদের অস্তিত্ব দেখাতে চান। পাহাড়ের মানুষ বিজেপির সঙ্গে রয়েছেন।
জানা গিয়েছে, এদিন তিনি যখন ঘুম স্টেশনে আসেন তখন বিমল গুরুংয়ের সমর্থকরা কালো পতাকা দেখান বলে অভিযোগ এবং একইসঙ্গে বিজেপি বিরোধী স্লোগান দেওয়া হয়। স্লোগান ওঠে, 'বিজেপি গো ব্যাক', 'বিমল গুরুং (Bimal Gurung) জিন্দাবাদ'। এদিকে, তাঁর সভায় বিজেপি কর্মীর পাশাপাশি জিএনএলএফ কর্মী-সমর্থকেরাও ছিলেন।

তবে দার্জিলিঙে গিয়ে তাঁর কালো পতাকা দেখা এই প্রথম নয়। এর আগেও এই অভিজ্ঞতা রয়েছে দিলীপ ঘোষ (Dilip Ghosh)-এর। ২০১৭ সালের পর ২০২১। মাঝে প্রায় চার বছর। এতদিন পর দার্জিলিঙে গেলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং কালো পতাকা দেখানো হল তাঁকে।
২০১৭ সালের অক্টোবর দার্জিলিং সফরে গিয়েছিলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সেটা ছিল দুদিনের সফল। তার প্রথম দিনেই উত্তাপ ছড়িয়ে পড়েছিল পাহাড়ে। তাঁর ওপর হামলার অভিযোগ উঠেছিল। সে সময় দিলীপ ঘোষ অভিযোগ করেছিলেন, বিনয় তামাংয়ের লোকজন হামলা করেছে বলে সন্দেহ করছি।
ঘটনা হল ২০১৯ সালের লোকসভা ভোটের প্রচারে অমিত শাহের সঙ্গে কালিম্পংয়ে গিয়েছিলেন দিলীপ ঘোষ। তবে তিনি তখন দার্জিলিং যাননি। এবার যাতে ২০১৭ সালের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সে জন্য আগেভাগে প্রস্তুত ছিল বিজেপি।
এর আগে কালো পতাকা দেখানোর রাজনীতির তীব্র বিরোধিতা করেছেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বিজেপির বেশ কয়েকজন নেতাকে কালো পতাকা দেখিয়েছিল তৃণমূল কংগ্রেস, এমনই অভিযোগ উঠেছিল।
এ প্রসঙ্গে দিলিপের মত ছিল, তারা ক্ষমতায় এলে এই রাজনীতি বন্ধ করে দেবেন। তাঁর মতে, যাঁদের মুখ কালো তাঁরাই কালো পতাকার বিষয়ে ভাবেন। মে মাসের পর বাংলা থেকে কালো পতাকার সংস্কৃতি মুছে ফেলব।