Cooch Behar Bomb Recovery News: ভোটের মুখে কোচবিহারে উদ্ধার ব্যাগভর্তি তাজা বোমা, নাশকতার আশঙ্কায় তটস্থ পুলিশ

Cooch Behar Bomb Recovery News: আগামী ২৩ এপ্রিল কোচবিহারে হাইভোল্টেজ ভোট। তার আগে দিনহাটা, তুফানগঞ্জ বা নেহরু নগরের মতো এলাকাগুলিতেও দফায় দফায় বোমাবাজি ও বিস্ফোরক উদ্ধারের ঘটনা ঘটেছে। রাজনৈতিক মহলের মতে, নির্বাচনের আগে এলাকায় ভয়ের পরিবেশ তৈরি করতেই কি এই বোমা মজুত করা হয়েছিল?

Advertisement
ভোটের মুখে কোচবিহারে উদ্ধার ব্যাগভর্তি তাজা বোমা, নাশকতার আশঙ্কায় তটস্থ পুলিশভোটের মুখে বারুদের স্তূপে কোচবিহার! ফাঁসিরঘাটে উদ্ধার ব্যাগভর্তি তাজা বোমা

Cooch Behar Bomb Recovery News: দিন দু’য়েক পরেই গণতন্ত্রের উৎসব। অথচ তার আগেই উত্তরের জনপদে বারুদের গন্ধ। ২০২৬ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণের ঠিক মুখে কোচবিহারে উদ্ধার হল ব্যাগভর্তি ১৭টি তাজা বোমা। সোমবার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে জেলাজুড়ে। শহর সংলগ্ন ফাঁসিরঘাট এলাকায় পুলিশি অভিযানে এই বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধারের পর আতঙ্কে কাঁটা হয়ে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।

পুলিশ সূত্রে খবর, রবিবার গভীর রাতে গোপন সূত্রে খবর আসে কোচবিহার শহর লাগোয়া ফাঁসিরঘাট এলাকায় নাশকতার ছক কষা হচ্ছে। খবর পেয়েই কোতোয়ালি থানার পুলিশবাহিনী এলাকায় হানা দেয়। তল্লাশি চালাতেই পিলে চমকানো দৃশ্য।পরিত্যক্ত জায়গায় দুটি ব্যাগ রাখা ছিল, যা খুলতেই দেখা যায় ১৭টি তাজা বোমা থরে থরে সাজানো রয়েছে। সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডকে। তাদের সহায়তায় অত্যন্ত সতর্কতার সঙ্গে বোমাগুলি উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে।

আগামী ২৩ এপ্রিল কোচবিহারে হাইভোল্টেজ ভোট। তার আগে দিনহাটা, তুফানগঞ্জ বা নেহরু নগরের মতো এলাকাগুলিতেও দফায় দফায় বোমাবাজি ও বিস্ফোরক উদ্ধারের ঘটনা ঘটেছে। রাজনৈতিক মহলের মতে, নির্বাচনের আগে এলাকায় ভয়ের পরিবেশ তৈরি করতেই কি এই বোমা মজুত করা হয়েছিল? কে বা কারা এই কারসাজির মূলে, তা জানতে কোতোয়ালি থানার পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশি টহল বাড়লেও ভোটের মুখে এই ‘বোমা-রাজনীতি’ নিয়ে আমজনতার মনে ধকপকানি কিছুতেই কমছে না।

 

POST A COMMENT
Advertisement