Humayun Kabir Tohidur Rahman: 'আমাকে ভোট দেবেন না', মালদায় আচমকা আবেদন হুমায়ুনের দলের প্রার্থীর, হল টা কী?

Humayun Kabir Tohidur Rahman:  শুক্রবার ‘আম জনতা উন্নয়ন পার্টি’-র প্রার্থী মহম্মদ তোহিদুর রহমানের মালদহ প্রেস কর্নারে তাঁর এই ঘোষণা ঘিরে শোরগোল পড়ে গিয়েছে জেলা জুড়ে। লোকসভা বা বিধানসভা উপ-নির্বাচনের মুখে প্রার্থীর এমন ‘না-ভোট’ দেওয়ার আবেদন কার্যত নজিরবিহীন।

Advertisement
'আমাকে ভোট দেবেন না', মালদায় আচমকা আবেদন হুমায়ুনের দলের প্রার্থীর, হল টা কী?আমাকে ভোট দেবেন না', মালদায় আচমকা আবেদন হুমায়ুনের দলের প্রার্থীর, হল টা কী?Humayun Kabir Tohidur Rahman: 'আমাকে ভোট দেবেন না', মালদায় আচমকা আবেদন হুমায়ুনের দলের প্রার্থীর, হল টা কী?

Humayun Kabir Tohidur Rahman: নির্বাচনী বৈতরণী পার হতে প্রার্থীরা যখন ভোটারদের দুয়ারে মাথা কুড়ছেন, ঠিক তখনই উল্টো সুর মানিকচকে। ‘আমাকে ভোট দেবেন না’,প্রকাশ্য সাংবাদিক সম্মেলনে এমনই আর্জি জানালেন মানিকচক বিধানসভা কেন্দ্রের ‘আম জনতা উন্নয়ন পার্টি’-র প্রার্থী মহম্মদ তোহিদুর রহমান। শুক্রবার মালদহ প্রেস কর্নারে তাঁর এই ঘোষণা ঘিরে শোরগোল পড়ে গিয়েছে জেলা জুড়ে। লোকসভা বা বিধানসভা উপ-নির্বাচনের মুখে প্রার্থীর এমন ‘না-ভোট’ দেওয়ার আবেদন কার্যত নজিরবিহীন।

চেয়ারম্যানের ভিডিও ঘিরে মোহভঙ্গ
হঠাৎ কেন এমন সিদ্ধান্ত? তোহিদুর রহমানের নিশানায় তাঁর নিজেরই দলের চেয়ারম্যান হুমায়ুন কবীর। প্রার্থীর অভিযোগ, সম্প্রতি চেয়ারম্যানের একটি ভিডিও ভাইরাল হয়েছে, যা দেখে তিনি স্তম্ভিত। তোহিদুরের সাফ কথা, “দলের চেয়ারম্যানের ওই ভিডিও দেখে আমার পরিষ্কার ধারণা হয়েছে যে, সংখ্যালঘুদের বোকা বানানোর একটা বড় চক্রান্ত চলছিল। আমি এই চক্রান্তের অংশ হতে চাই না। তাই বিবেক দংশন থেকেই দল এবং পদ থেকে ইস্তফা দিচ্ছি।”

'ইভিএমে নাম আছে, ভোট দেবেন না'
প্রযুক্তিগত ও আইনি জটিলতায় এই মুহূর্তে ব্যালট পেপার বা ইভিএম থেকে নাম সরিয়ে নেওয়া সম্ভব নয়। তোহিদুর নিজেও সেটা জানেন। তাই ভোটারদের বিভ্রান্তি কাটাতে তিনি খোলাখুলি আবেদন জানিয়েছেন, “নির্বাচনী প্রক্রিয়ার কারণে আমার নাম ইভিএমে থাকবে ঠিকই, কিন্তু আপনাদের কাছে আমার অনুরোধ, আমি বাদে আপনারা আপনাদের পছন্দের অন্য কোনো প্রার্থীকে ভোট দিন।”

ভোটের ঠিক মুখে প্রার্থীর এই ‘বিদ্রোহ’ মানিকচকের রাজনৈতিক সমীকরণকে ওলটপালট করে দিল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। বিশেষ করে সংখ্যালঘু ভোটব্যাঙ্কে এর কী প্রভাব পড়ে, এখন সেটাই দেখার।

 

POST A COMMENT
Advertisement