BJP Workers Attacked Jalpaiguri: জলপাইগুড়িতে মন্দিরে যাওয়ার পথে আক্রান্ত বিজেপি কর্মীরা, কাঠগড়ায় পরাজিত তৃণমূল প্রার্থী

West Bengal Post-Poll Violence: মঙ্গলবার দুপুরে জলপাইগুড়ির রংধামালী এলাকায় এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগের তির খোদ জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্রের পরাজিত তৃণমূল প্রার্থী কৃষ্ণ দাসের দিকে। ঘটনায় ধারালো অস্ত্রের কোপে গুরুতর জখম হয়েছেন অন্তত ৬ জন বিজেপি কর্মী।

Advertisement
জলপাইগুড়িতে মন্দিরে যাওয়ার পথে আক্রান্ত বিজেপি কর্মীরা, কাঠগড়ায় পরাজিত তৃণমূল প্রার্থীবিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

West Bengal Post-Poll Violence BJP Workers Attacked Jalpaiguri: ভোটের ফল বের হতেই উত্তপ্ত হয়ে উঠল উত্তরবঙ্গ। বিধানসভা নির্বাচনে জয়ের আনন্দ ভাগ করে নিতে মন্দিরে পুজো দিতে যাচ্ছিলেন একদল বিজেপি কর্মী। কিন্তু মাঝপথেই তাঁদের ওপর নেমে এল হামলার খাঁড়া। মঙ্গলবার দুপুরে জলপাইগুড়ির রংধামালী এলাকায় এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগের তির খোদ জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্রের পরাজিত তৃণমূল প্রার্থী কৃষ্ণ দাসের দিকে। ঘটনায় ধারালো অস্ত্রের কোপে গুরুতর জখম হয়েছেন অন্তত ৬ জন বিজেপি কর্মী। বর্তমানে তাঁরা জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, বেলাকোবা এলাকার বেশ কিছু বিজেপি কর্মী-সমর্থক এদিন বোদাগঞ্জের ভামরি দেবী মন্দিরে মানত পূরণ করতে যাচ্ছিলেন। জয়ের আবহে খুশির মেজাজ ছিল সওয়ারিদের মধ্যে। কিন্তু রংধামালী এলাকায় পৌঁছাতেই দৃশ্যপট বদলে যায়। অভিযোগ, কৃষ্ণ দাসের নেতৃত্বে একদল যুবক লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে তাঁদের পথ আটকায়। গাড়ি থেকে টেনে নামিয়ে শুরু হয় বেধড়ক মারধর। প্রত্যক্ষদর্শীদের দাবি, কার্যত প্রকাশ্য দিবালোকেই বিজেপি কর্মীদের ওপর চড়াও হয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত হন বেশ কয়েকজন।

ঘটনার খবর পেয়েই এলাকায় পৌঁছায় জলপাইগুড়ি থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। বর্তমানে এলাকা থমথমে। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে গেরুয়া শিবিরের দাবি, পরাজয়ের গ্লানি সহ্য করতে না পেরে প্রতিহিংসার রাজনীতি শুরু করেছে শাসকদল। যদিও তৃণমূলের পক্ষ থেকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

 

POST A COMMENT
Advertisement