West Bengal Election Violence 2026: ইঁট-পাথর থেকে লাঠি-থাপ্পড়, প্রথম দফার ভোটে বাংলায় হিংসার ১০ খতিয়ান

West Bengal Election Violence 2026: ২০২৬-এর বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট মেনে ভোটগ্রহণ শুরু হতেই যা আশঙ্কা করা গিয়েছিল, কার্যত ঘটল ঠিক তাই। জেলায় জেলায় ঝরল রক্ত। বোমাবাজি, গুলি আর বুথ দখলের চেনা ছবিতে আরও একবার কলঙ্কিত হলো বাংলার ভোট-ইতিহাস। কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তা আর কমিশনের সিসিটিভি-র নজরদারিকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে বুথে বুথে চলল অবাধ তাণ্ডব।

Advertisement
ইঁট-পাথর থেকে লাঠি-থাপ্পড়, প্রথম দফার ভোটে বাংলায় হিংসার ১০ খতিয়ানWest Bengal Election-2026: পশ্চিমবঙ্গে রক্তাক্ত ভোট

West Bengal Election Violence 2026: আরও একটি ভোটের দিন। আরও একবার রক্তাক্ত বাংলা। ২০২৬-এর বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট মেনে ভোটগ্রহণ শুরু হতেই যা আশঙ্কা করা গিয়েছিল, কার্যত ঘটল ঠিক তাই। জেলায় জেলায় ঝরল রক্ত। বোমাবাজি, গুলি আর বুথ দখলের চেনা ছবিতে আরও একবার কলঙ্কিত হলো বাংলার ভোট-ইতিহাস। কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তা আর কমিশনের সিসিটিভি-র নজরদারিকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে বুথে বুথে চলল অবাধ তাণ্ডব।

১. আসানসোলে অগ্নিমিত্রার গাড়িতে হামলা: বার্নপুরের রহমতনগর এলাকায় বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের গাড়িতে বড়সড় পাথর ছোড়া হয়। গাড়ির কাঁচ ভেঙে চুরমার হয়ে গিয়েছে, তাঁর নিরাপত্তারক্ষী ও আপ্তসহায়ক আহত হয়েছেন। সংখ্যালঘূ এলাকায় কেন তাঁকে টার্গেট করা হলো, সেই প্রশ্ন তুলেছেন তিনি।

২. মুর্শিদাবাদে প্রার্থীর কলার ধরে মার: মুর্শিদাবাদে ভোট পরিদর্শনে বেরিয়েছিলেন বিজেপি প্রার্থী। অভিযোগ, সেখানে তাঁকে ঘিরে ধরে ধাক্কাধাক্কি করা হয় এবং তাঁর জামার কলার ধরে হেনস্তা করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা।

৩. মালদায় তৃণমূল-বিজেপি রক্তক্ষয়ী সংঘর্ষ: মালদার একটি বুথের বাইরে দুই দলের সমর্থকদের মধ্যে বাঁশ ও লাঠি নিয়ে মারপিট বাঁধে। বেশ কয়েকজনের মাথা ফেটে রক্তপাত হয়েছে। কেন্দ্রীয় বাহিনী পৌঁছানোর আগেই এলাকা রণক্ষেত্র হয়ে ওঠে।

৪. কোচবিহারে ইভিএম ভাঙচুর সিতাই ও দিনহাটা এলাকায় বুথের ভেতরে ঢুকে ইভিএম আছড়ে ভেঙে ফেলার অভিযোগ উঠেছে। ভোটারদের লাইন থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয় এলাকা।

৫. শিলিগুড়িতে নির্দল প্রার্থীর ওপর হামলা শিলিগুড়ি মহকুমা পরিষদ এলাকায় এক নির্দল প্রার্থীকে রাস্তায় ফেলে মারধর করার ভিডিও ভাইরাল হয়েছে। শাসক দলের বিরুদ্ধে অভিযোগ উঠলেও তারা তা অস্বীকার করেছে।

৬. ব্যারাকপুরে বোমাবাজি: অর্জুন সিংয়ের খাসতালুক ব্যারাকপুরে সাতসকালে বুথের কাছে বোমাবাজি হয়। ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়াতে এই কাজ করা হয়েছে বলে অভিযোগ।

৭. উত্তর দিনাজপুরে ভোটারদের বাধা: চোপড়ায় কেন্দ্রীয় বাহিনীকে বুড়ো আঙুল দেখিয়ে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ উঠেছে। বহু ভোটার অভিযোগ করেছেন, তাঁদের আঙুলে নীল কালি দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে।

Advertisement

৮. পুরুলিয়ায় প্রার্থীকের থাপ্পড়: পুরুলিয়ার এক বুথে যাওয়ার সময় বিজেপি প্রার্থীকে প্রকাশ্যে থাপ্পড় মারার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। সিভিক ভলান্টিয়ারদের সামনেই এই ঘটনা ঘটে।

৯. আরামবাগে সাংবাদিকের ওপর চড়াও: ভোট কভার করতে গিয়ে আরামবাগে এক সাংবাদিক ও তাঁর ক্যামেরাম্যান আক্রান্ত হন। তাঁদের ক্যামেরা কেড়ে নিয়ে ভেঙে ফেলার চেষ্টা করা হয়।

১০.দক্ষিণ ২৪ পরগণায় বুথ জ্যাম ক্যানিং ও বাসন্তী এলাকায় মুহুর্মুহু বোমাবাজির খবর মিলেছে। বিরোধীদের অভিযোগ, বুথ জ্যাম করে দেদার ছাপ্পা মারা হয়েছে।

 

POST A COMMENT
Advertisement