West Bengal Assembly Election 2026: বাংলায় মুসলিম অধ্যুষিত ৮৫ আসনে ব্যাপক হারে ভোট, ২ থেকে বেড়ে ২০%

West Bengal Assembly Election 2026: দেখা যাচ্ছে, গত নির্বাচনের তুলনায় এই সংখ্যালঘু প্রধান কেন্দ্রগুলোতে ভোটদানের হার ২ শতাংশ থেকে শুরু করে ২০ শতাংশ পর্যন্ত লাফিয়ে বেড়েছে। বিশেষ করে মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, বীরভূম এবং দক্ষিণ ২৪ পরগনার মতো জেলাগুলোতে সকাল থেকেই ছিল বুথমুখী মানুষের লম্বা লাইন।

Advertisement
বাংলায় মুসলিম অধ্যুষিত ৮৫ আসনে ব্যাপক হারে ভোট, ২ থেকে বেড়ে ২০%সংখ্যালঘু এলাকায় ব্যাপক ভোটদান (File Photo: Getty)

West Bengal Assembly Election 2026: এ যেন ভোটের সুনামি! বাংলার নির্বাচনী ইতিহাসে যা এর আগে কখনও দেখেনি কেউ। ২০২৬-এর বিধানসভা নির্বাচনে সব রেকর্ড ধুয়েমুছে সাফ করে ভোটদানের হার ছাড়িয়ে গেল ৯০ শতাংশের গণ্ডি। তবে এই পরিসংখ্যানের চেয়েও বেশি যা নিয়ে এখন রাজ্য রাজনীতির অন্দরমহলে কাঁপুনি ধরেছে, তা হলো রাজ্যের ৮৫টি মুসলিম অধ্যুষিত আসনের মেজাজ। আজ তকের প্রতিবেদন অনুযায়ী, এই আসনগুলোতে এবার ভোটারদের যে অভূতপূর্ব উৎসাহ দেখা গিয়েছে, তাতে নতুন কোনো সমীকরণ তৈরি হচ্ছে কি না, তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ শুরু হয়েছে।

দেখা যাচ্ছে, গত নির্বাচনের তুলনায় এই সংখ্যালঘু প্রধান কেন্দ্রগুলোতে ভোটদানের হার ২ শতাংশ থেকে শুরু করে ২০ শতাংশ পর্যন্ত লাফিয়ে বেড়েছে। বিশেষ করে মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, বীরভূম এবং দক্ষিণ ২৪ পরগনার মতো জেলাগুলোতে সকাল থেকেই ছিল বুথমুখী মানুষের লম্বা লাইন। মুর্শিদাবাদের দিকে তাকালে তো চোখ কপালে ওঠার জোগাড়! ৬৬ শতাংশের বেশি মুসলিম জনসংখ্যা অধ্যুষিত এই জেলায় রঘুনাথগঞ্জ একাই ২০.৫ শতাংশ ভোট বাড়িয়ে রেকর্ড গড়েছে। পিছিয়ে নেই জঙ্গিপুর (১৭.৯%), সাগরদিঘি (১৬.৪%), শমশেরগঞ্জ (১৬%) বা সুতিও (১৪.৫%)।

অথচ ভোটের আগে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার বিস্তর অভিযোগ উঠেছিল। কিন্তু সেই প্রতিকূলতা যে ভোটারদের দমাতে পারেনি, বরং জেদ বাড়িয়ে দিয়েছে, তা ব্যালট বক্সের ভিড়েই স্পষ্ট। মনে রাখা দরকার, ২০২১ সালে এই ৮৫টি আসনের মধ্যে ৭৫টিই ছিল ঘাসফুল শিবিরের দখলে। এবারও কি সেই দুর্ভেদ্য গড় অটুট থাকবে, নাকি জনজোয়ারের এই নতুন ঢেউ অন্য কোনও বার্তা দিচ্ছে? উত্তর মিলবে খুব শীঘ্রই। তবে আপাতত এই 'ভোট-বিপ্লব' বাংলার ভাগ্যবিধাতা হিসেবে বড়সড় ইঙ্গিত দিয়ে রাখল।

 

POST A COMMENT
Advertisement