BJP leads North Bengal 2026: উত্তরের ৪ জেলায় তৃণমূল সাফ, কোন সমীকরণে ফুটল পদ্ম?

BJP leads North Bengal 2026: কোচবিহার, আলিপুরদুয়ার থেকে জলপাইগুড়ি, সর্বত্রই যেন ‘পদ্ম-প্লাবন’। উত্তরবঙ্গের তরাই-ডুয়াসের জনজাতি ভোট থেকে শুরু করে পাহাড়ের ঢাল, তৃণমূলের সমস্ত প্রতিরোধ ভেঙে গুঁড়িয়ে দিয়ে একচ্ছত্র আধিপত্য কায়েম করল বিজেপি। রাজনৈতিক মহলের মতে, উত্তরের সব কটি আসনেই এখন পদ্ম শিবিরের জয় স্রেফ সময়ের অপেক্ষা। বেশিরভাগ জায়গায় 

Advertisement
উত্তরের ৪ জেলায় তৃণমূল সাফ, কোন সমীকরণে ফুটল পদ্ম?বিজেপির বড় জয়

BJP leads North Bengal 2026: সোমবার সকাল থেকে ভোটগণনা শুরু হতেই স্পষ্ট হয়ে গিয়েছিল ছবিটা। বেলা যত গড়িয়েছে, উত্তরবঙ্গের জেলাগুলিতে ততই জোরালো হয়েছে গেরুয়া দাপট। কোচবিহার, আলিপুরদুয়ার থেকে জলপাইগুড়ি, সর্বত্রই যেন ‘পদ্ম-প্লাবন’। উত্তরবঙ্গের তরাই-ডুয়াসের জনজাতি ভোট থেকে শুরু করে পাহাড়ের ঢাল, তৃণমূলের সমস্ত প্রতিরোধ ভেঙে গুঁড়িয়ে দিয়ে একচ্ছত্র আধিপত্য কায়েম করল বিজেপি। রাজনৈতিক মহলের মতে, উত্তরের সব কটি আসনেই এখন পদ্ম শিবিরের জয় স্রেফ সময়ের অপেক্ষা। বেশিরভাগ জায়গায় 

কোচবিহার-আলিপুরদুয়ার
ফল ঘোষণার শুরু থেকেই কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় ক্লিন সুইপের পথে বিজেপি। বিশেষ করে আলিপুরদুয়ারের কুমারগ্রাম, কালচিনি, ফালাকাটা ও মাদারিহাটের মতো কেন্দ্রগুলিতে বড় ব্যবধানে লিড নিয়েছেন বিজেপি প্রার্থীরা। কোচবিহারেও ছবিটা তথৈবচ। তৃণমূলের হেভিওয়েট প্রার্থীদের পেছনে ফেলে সেখানে রাজবংশী ও চা-বলয়ের ভোট নিজেদের ঝুলিতে ভরেছে মোদি-বাহিনী।

জলপাইগুড়ি ও দার্জিলিং
জলপাইগুড়ি জেলার সাতটি আসনেই এগিয়ে গেরুয়া শিবিরের প্রার্থীরা। ডাবগ্রাম-ফুলবাড়ি থেকে ধূপগুড়ি, কোথাও দাঁড়াতেই পারছে না শাসক দল। অন্যদিকে, পাহাড়ের রাজনীতিতে বিজেপি ও তার শরিক দলগুলি দার্জিলিং, কার্শিয়াং ও কালিম্পং আসনে ধরাছোঁয়ার বাইরে চলে গিয়েছে। শিলিগুড়ি মহকুমার মাটিগাড়া-নকশালবাড়ি ও ফাঁসিদেওয়াতেও ধরাশায়ী হয়েছে জোট।

উচ্ছ্বাসে ভাসছে বিজেপি, স্তব্ধ ঘাসফুল
ট্রেন্ড স্পষ্ট হতেই শিলিগুড়ি থেকে দিনহাটা, আবির খেলায় মেতে উঠেছেন বিজেপি কর্মীরা। তাঁদের দাবি, "উত্তরবঙ্গ বরাবরই বঞ্চিত ছিল, মানুষ তার যোগ্য জবাব দিয়েছে।" অন্যদিকে, উত্তরের সব কটি আসনে পিছিয়ে পড়ার খবরে তৃণমূল শিবিরে শ্মশানের নীরবতা। বিপর্যয় রুখতে ব্যর্থ শাসক দলের নেতৃত্ব এখন কেবলই অলৌকিক কিছুর অপেক্ষায়। সব মিলিয়ে, ২০২৬-এর ভোটে উত্তরবঙ্গ ফের একবার বুঝিয়ে দিল, এই মাটি গেরুয়া শিবিরের ‘দুর্ভেদ্য দুর্গ’।

POST A COMMENT
Advertisement