West Bengal Re-Poll News: বাংলায় কি পুনর্নির্বাচন হবে? জানিয়ে দিলেন CEO মনোজ আগরওয়াল

এদিন নির্বাচনী আধিকারিক জানান, নদিয়া, পূর্ব বর্ধমান, উত্তর কলকাতা এবং দক্ষিণ কলকাতায় স্ক্রুটিনি সহ যাবতীয় প্রক্রিয়া ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। অন্যদিকে হাওড়া, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনার মতো জেলাগুলিতেও কাজ প্রায় শেষের পথে।

Advertisement
বাংলায় কি পুনর্নির্বাচন হবে? জানিয়ে দিলেন CEO মনোজ আগরওয়ালমনোজ আগরওয়াল

West Bengal Re-Poll News: বাংলায় ভোট মিটতেই বড়সড় আপডেট দিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) মনোজ কুমার আগরওয়াল। বিভিন্ন মহলে পুনর্নির্বাচন বা রিপোলিং নিয়ে যে জল্পনা চলছিল, তাতে কার্যত জল ঢেলে দিলেন তিনি। স্পষ্ট জানিয়ে দিলেন, এখনও পর্যন্ত প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী রাজ্যের কোথাও নতুন করে ভোট নেওয়ার কোনও পরিকল্পনা নেই।

কোথায় কী পরিস্থিতি?
এদিন নির্বাচনী আধিকারিক জানান, নদিয়া, পূর্ব বর্ধমান, উত্তর কলকাতা এবং দক্ষিণ কলকাতায় স্ক্রুটিনি সহ যাবতীয় প্রক্রিয়া ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। এই জেলাগুলিতে নতুন করে ভোট নেওয়ার বা পুনর্নির্বাচনের কোনও শিডিউল নেই। অন্যদিকে হাওড়া, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনার মতো জেলাগুলিতেও কাজ প্রায় শেষের পথে। সেখানেও বড় কোনও অশান্তি বা অনিয়মের অভিযোগ না থাকায় রিপোলিংয়ের কোনও সম্ভাবনা তৈরি হয়নি।

বিকেল সাড়ে ৩টে পর্যন্ত জেলাগুলি থেকে আসা রিপোর্টের ভিত্তিতে মনোজ কুমার আগরওয়াল বলেন, “বিকেল পর্যন্ত প্রায় ৮০-৯০ শতাংশ কাজ শেষ হয়ে গিয়েছে। যেসব জায়গা থেকে রিপোর্ট আমাদের হাতে এসেছে, তাতে কোথাও পুনর্নির্বাচনের কোনও প্রয়োজনীয়তা দেখা দেয়নি।” অর্থাৎ, বিক্ষিপ্ত কিছু অশান্তির খবর থাকলেও সামগ্রিকভাবে নির্বাচন প্রক্রিয়াকে বৈধ বলেই মনে করছে কমিশন। কমিশনের এই ঘোষণায় স্বস্তিতে প্রশাসন থেকে শুরু করে রাজনৈতিক দল ও সাধারণ ভোটাররা।

 

POST A COMMENT
Advertisement