BJP candidate list: তরুণ ও মহিলা মুখে প্রাধান্য, ব্রিগেডে মোদীর সভা থেকেই প্রার্থী তালিকা বিজেপির?

রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। শনিবার কলকাতার ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বড় সমাবেশ। সেই সভা থেকেই কি বিজেপি বাংলার বিধানসভা নির্বাচনের প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছে?

Advertisement
তরুণ ও মহিলা মুখে প্রাধান্য, ব্রিগেডে মোদীর সভা থেকেই প্রার্থী তালিকা বিজেপির? ফাইল ছবি
হাইলাইটস
  • রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।
  • শনিবার কলকাতার ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বড় সমাবেশ।

রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। শনিবার কলকাতার ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বড় সমাবেশ। সেই সভা থেকেই কি বিজেপি বাংলার বিধানসভা নির্বাচনের প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছে? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে। যদিও এ বিষয়ে রাজ্য বিজেপির কোনও শীর্ষ নেতা প্রকাশ্যে মন্তব্য করতে চাননি।

সূত্রের খবর, বুধবার দিল্লিতে বিজেপির শীর্ষ কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে প্রার্থী তালিকা নিয়ে প্রাথমিক আলোচনা করেছেন রাজ্য বিজেপির নেতারা। দলের বঙ্গ শিবিরের প্রতিনিধিত্ব করে ওই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য এবং প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার-সহ আরও কয়েকজন নেতা।

জানা গেছে, বৃহস্পতিবারও দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আরও একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। এমনকি বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির সঙ্গেও আলোচনা হতে পারে। এই ধারাবাহিক বৈঠকে সম্ভাব্য প্রার্থীদের নাম নিয়ে বিস্তারিত আলোচনা চলছে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে।

রাজনৈতিক মহলের মতে, প্রধানমন্ত্রী মোদীর ব্রিগেড সমাবেশের আগেই প্রার্থী তালিকা নিয়ে দফায় দফায় আলোচনা হওয়া যথেষ্ট তাৎপর্যপূর্ণ। সেই কারণেই জল্পনা বাড়ছে যে, বড় রাজনৈতিক বার্তা দিতে ব্রিগেডের মঞ্চ থেকেই প্রার্থী তালিকার একটি অংশ ঘোষণা করতে পারে বিজেপি।

এছাড়াও দলীয় সূত্রে ইঙ্গিত মিলেছে, এবারের প্রার্থী তালিকায় মহিলা এবং তরুণ মুখদের বেশি গুরুত্ব দেওয়া হতে পারে। একই সঙ্গে সাম্প্রতিক সময়ে অন্য দল থেকে বিজেপিতে যোগ দেওয়া অনেক নেতার টিকিট পাওয়া নিয়ে অনিশ্চয়তাও রয়েছে। সব মিলিয়ে ব্রিগেড সমাবেশ ঘিরে রাজনৈতিক উত্তেজনা এখন তুঙ্গে।

 

POST A COMMENT
Advertisement