Advertisement

তৃণমূলের বঙ্গ-ধ্বনী মিছিল থেকে মারধর, আক্রান্ত এক বিএসএফ জওয়ান- VIDEO

তৃণমূলের বঙ্গ-ধ্বনি মিছিল থেকে এক বিএসএফ জওয়ানকে মারধর করা হয়েছে। এমনই অভিযোগ উঠেছে। মুর্শিদাবাদের কান্দি শহরের ঘটনা। আহত বিএসএফ জওয়ানের নাম বিশ্বজিৎ সাহানি। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, এই ঘটনা ঘিরে এলাকায় তুমুল উত্তেজনা ছড়ায়। তাঁর বাড়ি কান্দি থানা এলাকার অন্তর্গত কলাবাগান অঞ্চলে। শুক্রবার বিকেলে কান্দি থানা থেকে ঢিল ছোড়া দূরত্ব রয়েছে সন্তোষী মন্দির। ঘটনা ওই মন্দিরের সমানে ঘটেছে। ওই জওয়ান শুক্রবার বিকেল বাইক নিয়ে বাড়ি ফিরছিলেন। অভিযোগ,সেই সময় তাঁকে মিছিল থেকে মারধর করা হয়।

Advertisement