ফ্যাক্ট চেক: আর্জেন্টিনা-ইজিপ্ট ম্যাচের রেফারিকে নিষিদ্ধ করেনি FIFA, রসিকতার পোস্ট থেকেই বিভ্রান্তি

তবে আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে দাবিটি সঠিক নয়। ম্যাচের পর একটি ব্যঙ্গাত্মক সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে এই বিভ্রান্তির সূত্রপাত হয়।

Advertisement
ফ্যাক্ট চেক: আর্জেন্টিনা-ইজিপ্ট ম্যাচের রেফারিকে নিষিদ্ধ করেনি FIFA, রসিকতার পোস্ট থেকেই বিভ্রান্তি

টানটান উত্তেজনায় ভরপুর সুপার ১৬-র আর্জেন্টিনা বনাম ইজিপ্ট ম্যাচে জয়লাভ করে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছে লিওনেল মেসির দল। তবে এই ম্যাচের রেফারি, ফ্রাঁসোয়া লেতেক্সিয়ের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ তুলেছেন ইজিপ্টের কোচ-সহ খেলোয়াড়েরা। এই নিয়ে এখন বিতর্কে ফুটছে ফুটবল দুনিয়া।

এই আবহে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট বেশ ভাইরাল হয়েছে। সেই পোস্টে দাবি করা হচ্ছে যে, এই ম্যাচে মাঠে রেফারির দায়িত্ব পালন করা ফ্রান্সের রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়েকে ব্যান বা নিষিদ্ধ করা হয়েছে।

পোস্টটি শেয়ার করে কেউ কেউ লিখেছেন, “আশা করি FIFA র এই ডিসিশন টাই সবকিছু প্রমাণ করে দেয়। All the controversy ends here...”

তবে আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে দাবিটি সঠিক নয়। ম্যাচের পর একটি ব্যঙ্গাত্মক সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে এই বিভ্রান্তির সূত্রপাত হয়।

সত্য উদ্ঘাটন

সুপার ১৬-র ম্যাচ নিয়ে বিতর্কের মাঝেই যদি ফিফা ওই ম্যাচের রেফারিকে, বা বিশ্বকাপের কোনও ম্যাচের দায়িত্বে থাকা রেফারিকেই ব্যান অর্থাৎ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিত, তবে এই নিয়ে নানা সংবাদ মাধ্যমে খবর প্রকাশ পেত। কিন্তু নানা ভাষায় কিওয়ার্ড সার্চ করা হলেও এই সংক্রান্ত কোনও বিশ্বস্ত রিপোর্ট কোথাও পাওয়া যায়নি।

তবে গতকাল, অর্থাৎ ৮ জুলাই বিবিসি স্পোর্ট্সের একটি প্রতিবেদন পাওয়া যায়। সেই খবর অনুযায়ী, মিশরের ফুটবল অ্যাসোসিয়েশন (EFA) জানিয়েছে, বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে আর্জেন্টিনার কাছে হারের দায়ে ম্যাচ পরিচালনাকারী কর্তাদের টুর্নামেন্ট থেকে সরিয়ে দেওয়ার জন্য তারা ফিফার কাছে আবেদন করেছে।

ইএফএ এক বিবৃতিতে জানায়, তারা ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে এবং ম্যাচ পরিচালনায় "দ্বৈত মানদণ্ড" (Double Standards) অনুসরণ করা হয়েছে বলে অভিযোগ তুলে তদন্তের দাবি জানিয়েছে। তবে এই বিষয়ে ফিফার পক্ষ থেকে সরকারিভাবে কিছু জানানো হয়নি। সেই সঙ্গে ওই রেফারি বা কর্তাদের বিরুদ্ধে কোনও পদক্ষেপের বিষয়ে এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত ফিফা কিছুই বলেনি।

Advertisement

অর্থাৎ সবমিলিয়ে বলাই যায় যে ভাইরাল হওয়া দাবিটি ভুয়ো এবং ভিত্তিহীন। এমন কোনও সিদ্ধান্ত ফিফার পক্ষ থেকে নেওয়া হয়নি।

গুজবের সূত্রপাত যেভাবে

ইজিপ্টের বিরুদ্ধে আর্জেন্টিনা জয়লাভ করার পর আমেরিকার একটি রেস্তোরাঁ তাদের ইনস্টাগ্রাম পেজে একটি তীর্যক ও ব্যঙ্গাত্মক পোস্ট করে। যেখানে ফ্রাঁসোয়া লেতেক্সিয়ের একটি ছবি দিয়ে তারা লেখে যে, ওই রেফারিকে তাদের পাঁচটি আউটলেট থেকে ব্যান বা নিষিদ্ধ করা হচ্ছে। কারণ হিসেবে ক্যাপশনে উল্লেখ করা হয় যে, তিনি নাকি ইজিপ্টকে লুট করে নিয়েছেন। এই পোস্ট ভাইরাল হতে সময় নেয়নি।


এর দেখাদেখি মালয়শিয়ারও হট এফএম নামে একটি রেডিও স্টেশন পোস্ট করে জানায় যে তারা নাকি ওই রেফারিকে ব্য়ান করেছে। ক্রমশ একাধিক ছোট-বড় সংস্থার সোশ্যাল মিডিয়া পেজ এই ধরনের পোস্ট করে লিখতে শুরু করে যে তারা ওই রেফারি নিষিদ্ধ করছে। এবং ক্রমশ এই ধরনের পোস্ট ভাইরাল হতে শুরু করে। যা দেখে অনেকেই মনে করতে শুরু করেন যে ফিফার পক্ষ থেকে ওই রেফারিকে নিষিদ্ধ করা হয়েছে। যা আসলে সঠিক নয়।

ফ্যাক্ট চেক

Facebook Users

দাবি

আর্জেন্টিনা-ইজিপ্ট ম্যাচে দায়িত্ব পালন করা ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়েকে FIFA নিষিদ্ধ (ব্যান) করেছে।

ফলাফল

FIFA ফ্রাঁসোয়া লেতেক্সিয়েকে এখনও পর্যন্ত নিষিদ্ধ করেনি। ম্যাচের পর একটি ব্যঙ্গাত্মক সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে এই গুজবের সূত্রপাত হয়।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  • কাক: অর্ধসত্য
  • একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  • অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Facebook Users
আপনার কী মনে হচ্ছে কোনও ম্যাসেজ ভুয়ো ?
সত্যিটা জানতে আমাদেরসংখ্যা73 7000 7000উপর পাঠান.
আপনি আমাদেরfactcheck@intoday.com এ ই-মেইল করুন
POST A COMMENT
Advertisement