ফ্যাক্ট চেক: কাশ্মীরে সেনা অপারেশনের ভিডিও ত্রিপুরায় BSF-এর অ্যাকশন বলে ভুয়ো প্রচার

আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে ভাইরাল ভিডিওটি ত্রিপুরা সীমান্তের নয়। বরং এটি গত বছরে কাশ্মীরে এক সন্ত্রাসী দমনের দৃশ্য।

Advertisement
ফ্যাক্ট চেক: কাশ্মীরে সেনা অপারেশনের ভিডিও ত্রিপুরায় BSF-এর অ্যাকশন বলে ভুয়ো প্রচার

মাসখানেক ধরেই উত্তপ্ত ভারত-বাংলাদেশ সীমান্ত। ভারতে বসবাসকারী অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে। যার মধ্যে দুই দেশের সীমান্তরক্ষী, বিএসএফ ও বিজিবির মধ্যে বাদানুবাদ, ও বাক্য বিনিময়ের ঘটনাও সামনে আসছে।

এই আবহে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে যে, ত্রিপুরা সীমানা দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করার সময় বিএসএফ এক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গুলি করেছে।

এই দাবির সমর্থনে যে ভিডিওটি শেয়ার করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে, একটি ঘাসের জমিতে এক ব্যক্তি আহত অবস্থায় শুয়ে রয়েছে ও অল্প নড়াচড়া করছে।

ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে, "গতকাল BSF ত্রিপুরা সীমান্তে এক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে নিষ্ক্রিয় করেছে।"

আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে ভাইরাল ভিডিওটি ত্রিপুরা সীমান্তের নয়। বরং এটি গত বছরে কাশ্মীরে এক সন্ত্রাসী দমনের দৃশ্য।

সত্য উদ্ঘাটন

ভাইরাল ভিডিওটির সত্যতা যাচাই করতে আমরা প্রথমে ভিডিও থেকে কয়েকটি কী-ফ্রেম সংগ্রহ করে রিভার্স ইমেজ সার্চ করি। অনুসন্ধানে ২০২৫ সালের ২ আগস্ট প্রকাশিত দৈনিক ভাস্করের একটি প্রতিবেদন সামনে আসে, যেখানে ভাইরাল ভিডিওর সঙ্গে মিলে যাওয়া একই দৃশ্য দেখা যায়।

প্রতিবেদনটি থেকে জানা যায়, ঘটনাটি ত্রিপুরা সীমান্তের নয়। ২০২৫ সালের ২ আগস্ট জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলার আখল জঙ্গল এলাকায় নিরাপত্তা বাহিনীর একটি সন্ত্রাসবিরোধী অভিযানে দুই জঙ্গি নিহত হয়। অভিযান শেষে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়েছিল। ভিডিওতে দেখা ব্যক্তির পরিচয় পরে হারিস নাজির দার হিসেবে নিশ্চিত করা হয়। পুলওয়ামার বাসিন্দা হারিস পাহেলগাম হামলার পর গোয়েন্দা সংস্থাগুলির প্রকাশিত ১৪ জন স্থানীয় জঙ্গির তালিকায় ছিল। নিরাপত্তা বাহিনী তার কাছ থেকে একটি AK-47 রাইফেল, ম্যাগাজিন, গ্রেনেড এবং বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করেছিল।

একই ঘটনার উল্লেখ আমরা ২ আগস্ট প্রকাশিত ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদনেও পাই। সেখানে নিহত জঙ্গি হারিস নাজির দারের অন্য একটি কোণ থেকে তোলা ছবি প্রকাশ করা হয়েছিল। প্রতিবেদনে বলা হয়, খবর প্রকাশের সময় পর্যন্ত আখল জঙ্গল এলাকায় নিরাপত্তা বাহিনীর অভিযানে মোট তিন জঙ্গি নিহত হয়েছিল।

Advertisement

অর্থাৎ বুঝতে বাকি থাকে না যে গত বছরের কাশ্মীরের কুলগামের একটি ভিডিওকে ভুয়ো দাবিতে ছড়ানো হয়েছে সোশ্য়াল মিডিয়ায়। 

ফ্যাক্ট চেক

Facebook Users

দাবি

ত্রিপুরা সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের সময় এক বাংলাদেশি নাগরিককে বিএসএফ গুলি করেছে।

ফলাফল

ভাইরাল ভিডিওটি ২০২৫ সালের আগস্টে জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলার আখল জঙ্গলে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত জঙ্গির।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  • কাক: অর্ধসত্য
  • একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  • অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Facebook Users
আপনার কী মনে হচ্ছে কোনও ম্যাসেজ ভুয়ো ?
সত্যিটা জানতে আমাদেরসংখ্যা73 7000 7000উপর পাঠান.
আপনি আমাদেরfactcheck@intoday.com এ ই-মেইল করুন
POST A COMMENT
Advertisement