ফ্যাক্ট চেক: ভোটের মুখে ভিডিয়ো বার্তায় CPIM-কে আক্রমণ করেননি তিপ্রামথার নেতা প্রদ্যোৎ দেববর্মা

সোশ্যাল মিডিয়ায় ঘুরছে একটি ভিডিয়ো যেখানে দাবি করা হচ্ছে, ত্রিপুরা সিপিএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীকে সমর্থন ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে  বামেদের বিরোধিতায় সরব হয়েছেন তিপ্রা মথা পার্টির (TMP) নেতা প্রদ্যোৎ বিক্রম মানিক্য দেববর্মা।

Advertisement
 ফ্যাক্ট চেক: ভোটের মুখে ভিডিয়ো বার্তায় CPIM-কে আক্রমণ করেননি তিপ্রামথার নেতা প্রদ্যোৎ দেববর্মাভোটের মুখে ভিডিয়ো বার্তায় CPIM-কে আক্রমণ করেননি তিপ্রামথার নেতা প্রদ্যোৎ দেববর্মা

১৬ ফেব্রুয়ারি ত্রিপুরায় বিধানসভা নির্বাচন। ফলপ্রকাশ ২ মার্চ। তার আগে জোরকদমে প্রচার চালাচ্ছে বাম-বিজেপি-কংগ্রেস-তৃণমূল। এবারের নির্বাচনে অন্যতম আকর্ষণ অবশ্যই তিপ্রা মথা পার্টি (TMP)। ইতিমধ্যে তাঁদের নেতা প্রদ্যোৎ বিক্রম মানিক্য দেববর্মা ঘোষণা করেছেন যে, আসন্ন নির্বাচনে তাঁরা কারও সঙ্গে জোট করবেন না। একাই লড়বেন।  

এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ঘুরছে একটি ভিডিয়ো যেখানে দাবি করা হচ্ছে, ত্রিপুরা সিপিএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীকে সমর্থন ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে  বামেদের বিরোধিতায় সরব হয়েছেন তিপ্রা মথা পার্টির (TMP) নেতা প্রদ্যোৎ বিক্রম মানিক্য দেববর্মা।  বামেদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। ২ ফেব্রুয়ারি Headlines Tripura নামের একটি সংবাদ মাধ্যমের ফেসবুক পেজ থেকে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। যার শিরোনামে লেখা হয়েছে, "তিপ্রামথার নাম বিক্রি করে ভোট আনতে গিয়ে মুখ পুড়ল সিপিএম রাজ্য সম্পাদক জীতেন্দ্র চৌধুরীর।"

প্রদ্যোৎ দেববর্মার ভিডিয়োটি শেয়ার করে ফেসবুকে একজন লিখেছেন, "সিপিআইএমের সম্পর্কে ত্রিপ্রা মোথা সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণ কি বলছে শুনুন ভিডিওতে...সিপিআইএম বিজেপিকে হারাতে পারবে না,সিপিআইএমের মিথ্যা ধাপ্পাবাজির মুখোশ খুলে দিলেন প্রদ্যোত কিশোর দেববর্মন। সব থেকে একটা কথা প্রায় পরিষ্কার উন্নয়ন মানেই বিজেপি, ক্ষমতায় আসছে আবারো বিজেপি" 

যদিও ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক টিম (আফয়া) অনুসন্ধান করে দেখেছে যে, প্রদ্যোৎ কিশোর দেববর্মার ভিডিয়োটি পুরনো। ওই ভিডিয়োর সঙ্গে ত্রিপুরা  সিপিএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীর দাবির কোনও সম্পর্ক নেই। 

আফয়া অনুসন্ধান

সাব্রুম বিধানসভা কেন্দ্রে প্রার্থী হয়েছেন ত্রিপুরা  সিপিএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। সম্প্রতি একটি নির্বাচনী প্রচার সভায় তিনি দাবি করেন যে, বিজেপির বিরুদ্ধে তাঁর জয় নিশ্চিত করতে সাব্রুম কেন্দ্রে প্রার্থী দেয়নি তিপ্রামথা পার্টি। এই নিয়ে তাঁর সঙ্গে প্রদ্যোৎ কিশোর দেববর্মার ফোনে একপ্রস্থ কথাও হয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যমেও এই খবর প্রকাশিত হয়েছিল। এরপর দাবি করা হচ্ছে যে, এই ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই নাকি বামেদের আক্রমণ করেছেন প্রদ্যোৎ কিশোর দেববর্মা। সামনে এসেছে তেমন একটা ভিডিয়ো।

Advertisement

ত্রিপুরা সিপিএমের সম্পাদককে সমর্থন ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে কি বামেদের আক্রমণ করেছেন তিপ্রামথার নেতা?

এই বিষয়ে তদন্তের জন্য প্রদ্যোৎ কিশোর দেববর্মার ফেসবুকে আমরা খোঁজ করি। ২০২২ সালের ১৫ এপ্রিল তাঁর প্রোফাইলে প্রায় ১০ মিনিট দীর্ঘ একটি ভিডিয়ো আপলোড করা হয়েছিল। ওই ভিডিয়োর ৩ মিনিট ৪৬ সেকেন্ডে প্রদ্যোৎ কিশোর দেববর্মাকে হিন্দিতে বলতে শোনা যায়, "আমি জানি এরসঙ্গে সিপিএমের যোগ রয়েছে। কারণ ওরা ভাবছে তিপ্রামথাকে দুর্বল করে, তাঁরা জিততে পারবে। তাহলে আমি সিপিএমকে বলব, আপনারা কোনদিন বিজেপিকে হারাতে পারবেন না। আপনারা ত্রিপুরার জন্য কিছুই করেননি। তাই আজ আপনারা বলতে পারেন না যে প্রদ্যোৎ মানিক্য ত্রিপুরার জন্য মন থেকে কাজ করছে না। কারণ ২৫ বছর ধরে আপনারা ত্রিপুরার জন্য কিছুই করেননি। তাই ফেক গল্প ফাঁদার কোনও দরকার নেই। আমি খুব সৎ ব্যক্তি।" এই একই কথা ভাইকাল ভিডিয়োতেও প্রদ্যোৎ কিশোর দেববর্মাকে বলতে শোনা যায়।

সুতরাং, একথা স্পষ্ট যে, ত্রিপুরা সিপিএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীকে সমর্থন ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে বামেদের আক্রমণ করেননি প্রদ্যোৎ কিশোর দেববর্মা। তাঁর বক্তব্যের একটি পুরনো ভিডিয়ো সাম্প্রতিক বলে শেয়ার করা হচ্ছে।

ফ্যাক্ট চেক

Facebook

দাবি

ত্রিপুরা সিপিএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীকে সমর্থন ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে বামেদের বিরোধিতায় সরব হয়েছেন তিপ্রা মথা পার্টির (TMP) নেতা প্রদ্যোৎ বিক্রম মানিক্য দেববর্মা।

ফলাফল

ত্রিপুরা সিপিএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীকে সমর্থন ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে বামেদের আক্রমণ করেননি প্রদ্যোৎ কিশোর দেববর্মা। তাঁর বক্তব্যের একটি পুরনো ভিডিয়ো সাম্প্রতিক বলে শেয়ার করা হচ্ছে।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  • কাক: অর্ধসত্য
  • একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  • অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Facebook
আপনার কী মনে হচ্ছে কোনও ম্যাসেজ ভুয়ো ?
সত্যিটা জানতে আমাদেরসংখ্যা73 7000 7000উপর পাঠান.
আপনি আমাদেরfactcheck@intoday.com এ ই-মেইল করুন
POST A COMMENT
Advertisement